Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৭, ২০২২

আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলা।তেল ট্যাঙ্কারে আগুন।হত ২ ভারতীয় ১ পাকিস্তানি ।

আরম্ভ ওয়েব ডেস্ক
আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলা।তেল ট্যাঙ্কারে আগুন।হত ২ ভারতীয় ১ পাকিস্তানি ।

আবুধাবিতে সম্ভাব্য ড্রোন হামলায় ২ ভারতীয়, ১ পাকিস্তানি নিহত হয়েছেন। হামলার পেছনে ইয়েমেনের হউতি জঙ্গিরা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ।
বিস্ফোরনে পুড়ে গেছে তিনটি তেলের ট্যাঙ্কার। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন ছড়িয়ে পড়েছে । দুবাইয়ের আল-আরবিয়া ইংলিশ জানিয়েছে, আহত হয়েছেন ছ’জন। হামলার দায় স্বীকার করেছে হউতি জঙ্গিরা ।

পুলিশ জানিয়েছে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির তেল সংরক্ষণের জায়গায় তিনটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে । ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ছোটো বিমানের মতো একটি যন্ত্রের সন্ধান মিলেছে । যা সম্ভবত ড্রোন। সেখান থেকেই বিস্ফোরণ ঘটানো হয়েছে । ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!