Advertisement
  • দে । শ
  • মে ১০, ২০২৩

ক্যাম্পাসে ‘অননুমোদিত”পরিদর্শন। রাহুলকে নোটিশ দেবে দিল্লি বিশ্ববিদ্যালয়

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্যাম্পাসে ‘অননুমোদিত”পরিদর্শন। রাহুলকে নোটিশ দেবে দিল্লি বিশ্ববিদ্যালয়

দিল্লি বিশ্ববিদ্যালয় রাহুল গান্ধীকে ভবিষ্যতে তাদের ক্যাম্পাসে কোনও “অননুমোদিত” সফর যাতে তিনি না করেন তার জন্য তাঁকে সতর্ক করতে একটি নোটিশ জারি করবে। কংগ্রেস নেতা ওই বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে ছাত্রদের সাথে দেখা করার কয়েকদিন পরে একজন ওই শিক্ষা প্রতিষ্ঠানের  এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মঙ্গলবার এমনটাই জানিয়েছেন।

এই নোটিশটি বুধবার পাঠানো হবে বলে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিকাশ গুপ্তা জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালযয়ের তরফে ওই নেতাকে সতর্ক করে জানিয়ে দেওয়া হবে এই ধরণের পরিদর্শন শিক্ষার্থীদের নিরাপত্তাকে “ঝুঁকিপূর্ণ” করে তোলে। এই ধরনের কোনো আলাপচারিতা করার প্রয়োজন হলে তার আগে যথাযথ প্রোটোকল অনুসরণ করা প্রয়োজন। প্রসঙ্গত রাহুল গান্ধী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একটি পোস্ট-গ্র্যাজুয়েট মেনস হোস্টেল পরিদর্শন করেন, কিছু ছাত্রের সাথে কথা বলেন এবং তাদের সাথে মধ্যাহ্নভোজন করেন। তার পরই বিশ্ববিদ্যালয়ের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেছেন, “এটি একটি অননুমোদিত সফর, তিনি যখন প্রবেশ ক্যাম্পাসে করেন তখন অনেক শিক্ষার্থী দুপুরের খাবার খাচ্ছিল। আমরা আমাদের ক্যাম্পাসে এটা মেনে নিতে পারি না। আমরা রাহুল গান্ধীকে একটি নোটিশ পাঠাব, তাঁকে বলব যে তিনি এই ধরনের পদক্ষেপের পুনরাবৃত্তি যেন না করেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে না তোলেন।”

এদিকে, কংগ্রেসের ছাত্র শাখা ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া বা এনএসইউআই-র  অভিযোগ,  রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উপর চাপ ছিল। রেজিস্ট্রার এই অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের কোনো চাপ তাদের ওপর নেই। এটা শৃঙ্খলার ব্যাপার।” রাহুল গান্ধীর সফরের একদিন পরে, দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কড়া নোটিশ জারি করে বলেছিল যে এভাবে  “হঠাৎ এবং অননুমোদিত” প্রবেশ হোস্টেলের আবাসিকদের এবং ওই নেতার নিরাপত্তাজনিত কারণে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই এই ঘটনার  পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে এই ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করবে বলে ওই নোটিশে উল্লেখ করা ছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!