Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২১, ২০২২

বিশ্বকাপের মঞ্চ থেকে হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন ইরান অধিনায়কের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপের মঞ্চ থেকে হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন ইরান অধিনায়কের

নীতি পুলিশের অত্যাচারে পুলিশি হেফাজতে মাসা আমিনির মৃত্যুর পর থেকেই উত্তাল ইরান। দেশে–বিদেশে এই নিয়ে প্রতিবাদ–বিক্ষোভ চলছে। এবার বিশ্বকাপের মঞ্চে ইরান প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ইরানের ফুটবল দলের। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামার আগে ইরানের অধিনায়ক এহসান হাজসাফি পরিস্কার জানিয়ে দেন হিজাব বিরোধী আন্দোলনকারীদের প্রতি তাঁর দলের পূর্ণ সমর্থন রয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে নামার আগে সাংবাদিক সম্মেলনে এহসান হাজসাফি বলেন, ‘‌বিশ্বকাপে মাঠে নামার আগে আমি ইরানের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। আমরা তাঁদের আন্দোলনকে সমর্থন করি। ওদের প্রতি আমরা সবাই সহানুভূতিশীল। দেশের বর্তমান পরিস্থিতি একেবারেই ভাল নয়। সেই পরিস্থিতিকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না।’‌ দেশের প্রতিবাদী মানুষের পাশে দঁাড়িয়ে ইরানের অধিনায়ক আরও বলেন, ‘‌আমরা বিশ্বকাপে খেলতে এসেছি মানে ওদের প্রতিবাদী কন্ঠস্বর হতে পারব না, এমন নয়। বিশ্বকাপের আসর থেকেই আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের যা কিছু আছে, ওদের কাছ থেকেই পাওয়া। বিশ্বকাপের মঞ্চে ভাল খেলে ইরানের সাহসী জনগনকে জয় এনে দিতে হবে। আশা করছি ইরানের প্রতিবাদী জনগনের প্রত্যাশা পূরণ হবে।’‌

মাসা আমিনির মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে ওঠে ইরান। তিন মাসের বেশি সময় হতে চলল, এখনও বিদ্রোহ দমন করতে পারেনি ইরান সরকার। এবার সেই বিরোধের আঁচ এসে পড়ল বিশ্বকাপের মঞ্চে। ইরানের ও বিশ্বের একাধিক মানবাধিকার সংস্থা ফিফার কাছে আবেদন জানিয়েছিল বিশ্বকাপের আসর থেকে ইরানকে বহিস্কার করা। ইরানের প্রতিবাদী জনগনও ফিফার কাছে চিঠি দিয়ে আবেদন জানিয়েছিল। কিন্তু রাজনীতির সঙ্গে খেলাকে মিশিয়ে ফেলতে চায়নি ফিফা। ইরানের অধিনায়ক কিন্তু বিশ্বকাপের আসরটাকে প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!