- বৈষয়িক
- মে ১২, ২০২৩
লিন্ডা ইয়াকারিনো, টুইটারের নতুন সিইও। নিয়ন্ত্রণ মাস্কের হাতেই
টুইটারের সিইও ইলন মাস্ক একটি টুইট করে জানান, টুইটারের তিনি নতুন সিইও পেয়ে গিয়েছেন। আগামী ছয় সপ্তাহের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এই সিদ্ধান্ত বুঝিয়ে দিচ্ছে আবার বদল হতে চলেছে টুইটার পরিচালনার দায়িত্ব। মাইক্রোব্লগিং সংস্থা সামলানোর দায়িত্ব ছাড়বেন ইলন মাস্ক । বুধবার টেসলা কর্তা নিজেই জানান, টুইটারের সিইও পদে তিনি আর থাকবেন না। তাঁর বদলে টুইটার সংস্থা পরিচালনের জন্য একজনকে তিনি খুঁজে পেয়েছেন। ৬ সপ্তাহ পর থেকেই তিনি টুইটারের দায়িত্ব গ্রহণ করবেন বলে ইলন মাস্ক নিজেই তাঁর বার্তায় জানিয়েছেন। টুইটারের মালিক ইলন মাস্ক জানিয়েছেন, এনবিসি ইউনিভার্সাল এগজেকিউটিভ লিন্ডা ইয়াকারিনোর সঙ্গে কথা হচ্ছে টুইটারের চিফ এগজেকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণ নিয়ে। সিইও-র পদ ছাড়লেও, টুইটারের নিয়ন্ত্রণ সম্পূর্ণ ছেড়ে দেবেন না ইলন মাস্ক। তিনি সংস্থার চিফ টেকনোলজিস্ট হিসাবে দায়িত্ব পালন করবেন।
২০২২-এর এপ্রিল মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার সংস্থাকে কিনে নিয়েছিলেন ইলন মাস্ক। সংস্থার সিইও হিসাবে গত অক্টোবর মাসেই সংস্থার দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে, সেই সময়ই মাস্ক জানিয়েছিলেন, একটি নির্দিষ্ট সময় অবধিই তিনি টুইটারের সিইও হিসাবে দায়িত্ব পালন করবেন। সংস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনার পরই তিনি সিইও পদ থেকে অবসর নেবেন। সংস্থার সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরও তিনি অত্যাধিক কাজের চাপ নিয়ে বারংবার অভিযোগ জানিয়েছিলেন।
ডিসেম্বর মাসে ইলন মাস্ক টুইটারে একটি পোল তৈরি করেন, যেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে টুইটারের সিইও হিসাবে তাঁর থাকা উচিত কি না । সেই পোলে অংশ নেওয়া টুইটার ব্যবহারকারীদের মধ্যে ৫৭.৫ শতাংশই টুইটারের সিইও পদ থেকে ইলন মাস্কের ইস্তফা দেওয়া উচিত বলে মত প্রকাশ করেন।
তবে টুইটারের সিইও ইলন মাস্ক টুইট করে টুইটারের নতুন সিইও পেয়ে গিয়েছেন বলে জানানোর পাশাপাশি এটাও জানিয়েছেন আগামী ছয় সপ্তাহের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তবে সেই নতুন সিইও কে হবেন, সে বিষয়ে কিছু জানাননি ইলন মাস্ক। টুইটারের ভেতরকার সূত্র মাধ্যমে জানা যায়, এনবিসি ইউনিভার্সাল মিডিয়ার বিজ্ঞাপন বিভাগের চেয়ারম্যান লিন্ডা ইয়াকারিনো এই নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। যদিও সংস্থার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য এখনও প্রকাশ্যে আসেনি।
❤ Support Us








