Advertisement
  • দে । শ
  • মে ১৩, ২০২৩

মে মাসের শেষে সপ্তাহে দিল্লিতে মমতা, নীতি আয়োগের বৈঠকের পরই দিল্লিতেই বিরোধী জোট সভার সম্ভাবনা

আরম্ভ ওয়েব ডেস্ক
মে মাসের শেষে সপ্তাহে দিল্লিতে মমতা, নীতি আয়োগের বৈঠকের পরই দিল্লিতেই বিরোধী জোট সভার সম্ভাবনা

চলতি ২৭ তারিখ দিল্লিতে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই একই সময়ই দিল্লিতে তিনি বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের বৈঠকের জন্য ডাকতে পারেন বলেও জানা যাচ্ছে। বিরোধী জোটের বৈঠকে মমতার ডাকে থাকতে পারেন, নীতীশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকেও মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে। এদিকে কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় বিরোধীদের এই জোট গঠনে বাড়তি উৎসাহ দেবে সেটা নিশ্চিত করে বলা চলে।

২০২৪-এর লোকসভা ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। নবান্নে এসেও মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠক করে গিয়েছেন। সেই বৈঠকে নীতীশ সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। সেই সময় মমতা প্রস্তাব দেন পাটনায় বিরোধী দলের নেতাদের একটি বৈঠক ডাকার।

সেই সময় নীতীশ কুমার জানিয়েছিলেন, কর্নাটক বিধানসভা ভোটের ফল প্রকাশের পর এই বৈঠক করার পরিকল্পনা করা হবে। সম্ভাব্য তারিখ হিসাবে প্রথমে ১৮ মে বৈঠকের দিন ঠিক করা হয়েছিল, বলা হয়েছিল বৃহত্তর বিরোধী জোটের লক্ষ্যে সভা হবে পাটনায়। যেহেতু নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজধানী আসছেন, তাই ওই একই যাত্রায় রাজধানীতেই বৈঠক সেরে ফেলতেই নীতীশ কুমার বৈঠকের দিন খানিকটা পিছিয়ে দিচ্ছেন, বদল সভার ভ্যেনুতেও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!