Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১২, ২০২৫

৮ বছরের শিশুকে ধর্ষণ, উত্তাল উদয়পুর, থানা–বাস ভাঙচুর, রাস্তা অবরোধ, পুলিশের ১০টি গাড়িতে আগুন

আরম্ভ ওয়েব ডেস্ক
৮ বছরের শিশুকে ধর্ষণ, উত্তাল উদয়পুর, থানা–বাস ভাঙচুর, রাস্তা অবরোধ, পুলিশের ১০টি গাড়িতে আগুন

‌৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজস্থানের উদয়পুর। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশ স্টেশন, এসডিএম, পুলিশের গাড়ি, অন্যান্য যানবাহন ভাঙচুর করে উত্তেজিত জনতা। বেশ কয়েকটি গাড়ি পুড়িয়েও দেওয়া হয়। শুধু তাই নয়, উদয়পুর–চিত্তোরগড় জাতীয় মহাসড়কের সার্ভিস রোড অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
রবিবার সন্ধে সাড়ে ৭টার দিকে ওই ৮ বছরের মেয়েটি নিজেদের খামারে গিয়েছিল। বেশিরভাগ দিনই মায়ের সঙ্গে খামারে যেত মেয়েটি। রবিবার একাই গিয়েছিল। সেই সময় একা পেয়ে এক ব্যক্তি মেয়েটিকে গলা টিপে ধরে কাছের ঝোপে নিয়ে যায়। তারপর শিশুকে ধর্ষণ করে। কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেয়। মেয়েটি কোনও রকমে বাড়ি পৌঁছে পুরো ঘটনাটি তার পরিবারকে জানায়। মেয়েটির অবস্থার অবনতি দেখে তাকে মহারাণা ভূপাল হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
সোমবার সকালে বিপুল সংখ্যক গ্রামবাসী ডাবোক থানায় পৌঁছয়। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায়। গ্রামবাসীদের সঙ্গে পুলিশের শান্তিপূর্ণ আলোচনা চলছিল। সেই সময় গুজব রটে যায় যে, চিকিৎসাধীন অবস্থায় মেয়েটির মৃত্যু হয়েছে। এরপরই জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং তারা পুলিশ কর্মীদের ওপর পাথর ছুঁড়ে মারতে থাকে। প্রায় ১০টি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ থানার পাশের রাস্তা দিয়ে যাওয়া বাস ভাঙচুর শুরু করে। তারপর রাস্তা অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
ঘটনার পর অভিযুক্ত রামলাল এলাকা থেকে পালিয়ে যায়। সোমবার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তাকে ট্র্যাক করে। এরপর অন্য এক এলাকা অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশের ডগ স্কোয়াড দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
আশেপাশের এলাকার সিসিটিভির ফুটেজও দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের গাড়িতে আগুন দেওয়া ও অশান্তি ছড়ানোর অভিযোগে পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!