- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১০, ২০২৩
তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত ইমরান। আট দিনের হেফাজতে প্রাক্তন প্রধানমন্ত্রী।প্রতিবাদে ১২ ঘন্টার ধর্মঘটের ডাক
দুর্নীতি মামলায় আরো বিপাকে ভূতপূর্ব পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তোষাখানা দুর্নীতিতে দোষী সাব্যস্ত হলেন তিনি। আদালতের রায়ে জিজ্ঞাসাবাদের জন্য ইমরান খানকে ৮ দিন নিজেদের হেফাজতে রাখার অধিকার পেল দেশের জাতীয় দুর্নীতি দমন শাখা। আল কাদার ট্রাষ্ট মামলার শুনানি এখনও বাকি । সেখানও অপরাধের স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া গেলে তার হেফাজতের মেয়াদ আরো বাড়তে পারে। তার গ্রেফতারির প্রতিবাদ জানাচ্ছেন তহরিক-এ-ইনসাফের কর্মী সমর্থকরা। তাঁদের বিক্ষোভে উত্তাল গোটা দেশ। তার গ্রেফতারির প্রতিবাদে আগামীকাল ১২ ঘন্টার বন ধের ডাক দিয়েছেন ইমরান পন্থীরা। সমর্থকদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি। সেই সঙ্গে তাঁর অভিযোগ, তাদের নেতাকে আইনি পরামর্শ দেওয়ার কোনো সুযোগ দিচ্ছে না প্রশাসন। এমনকি, আইনজীবীর সঙ্গে দেখাও করতে দেওয়া হচ্ছে না।
প্রসঙ্গত বলা প্রয়োজন, ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ হল, প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের থেকে পাওয়া উপহারসামগ্রী সরকারি ভান্ডার বা তোষাখানায় জমা না করে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন তিনি। দেশের আইন অনুযায়ী, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের থেকে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে সঞ্চিত রাখতে হয়। ইমরানের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়। বহু বার তার রাজনৈতিক বিরোধীরা এ ব্যাপারে সরব হয়েছেন। তাতে সমস্যার কোনো সমাধান হয়নি। পাক যুবসমাজে ইমরানের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। তিনি গ্রেফতার হতে পারেন, তবে জনসমর্থন তার থেকে মুখ ফেরাবে কিনা, তা আপকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক আবহে স্পষ্ট নয়।
❤ Support Us





