- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২১, ২০২৫
নকল করা নিয়ে বিহারের বোর্ড পরীক্ষার্থীদের মধ্য বচসা, চলল গুলি । নিহত এক ছাত্র, জখম দুই
গুলিতে প্রাণ গেল এক ছাত্রের । গুরুতর আহত আরো দুই । বিহারের রোহতাসে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় নকল করাকে কেন্দ্র করে বচসা বাধে দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে। তারপরই ঘটে ওই মর্মান্তিক ঘটনা।
বৃহস্পতিবার রোহতাসে, বিহার বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা কেন্দ্রে, একছাত্র তার সতীর্থদের উত্তরপত্র না দেখানোয় শুরু হয় বচসা। একপর্যায়ে হাতাহাতি বদলে যায় বন্দুক যুদ্ধে। তাতেই প্রাণ হারায় এক পরীক্ষার্থী। গুরতর জখম হয় আরো দুজন। তাদের একজনের পিঠে এবং অপরজনের পায়ে গুলি লেগেছে।স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই ছাত্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর প্রশাসন ।নিহত ছাত্রের দেহ ইতিমধ্যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন তারা ।
পাটনা ডিভিশনের অধীনস্থ রোহতাস জেলা শিক্ষার হারে বিহারের শীর্ষে । সেখানেই পরীক্ষা কেন্দ্রের বচসায় এক ছাত্রের প্রাণহানিতে উত্তেজনা ছড়িয়েছে অঞ্চলে । নিহত ছাত্রের পরিবার এবং অঞ্চলের উত্তেজিত জনতা নিরপেক্ষ বিচারের দাবিতে পথে নেমেছেন । জলের ট্যাঙ্কার, ট্রাক্টার নিয়ে পথ অবরোধ করেছেন তারা ।সংবাদ সংস্থা পিটিআইকে স্থানীয় পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, শোকার্ত পরিবারকে শান্ত করতে ইতিমধ্যেই তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে স্থানীয় প্রশাসন ।
VIDEO | Bihar: A clash broke out between two groups of matriculation students over cheating in the exam hall in Sasaram, Rohtas district in which one student was shot dead and two were injured.#BiharNews #SasaramViolence
(Full video available on PTI Videos -… pic.twitter.com/g87moSpQrg
— Press Trust of India (@PTI_News) February 21, 2025
❤ Support Us






