Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ২১, ২০২২

কাজিরাঙায় খড়্গবিহীন স্ত্রী গণ্ডারের লাশ। প্রশ্নের মুখে জাতীয় উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
কাজিরাঙায় খড়্গবিহীন স্ত্রী গণ্ডারের লাশ। প্রশ্নের মুখে জাতীয় উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা ।

কাজিরাঙা জাতীয় উদ্যানে খড়্গবিহীন অবস্থায় একটি গণ্ডারের দেহ পাওয়া গেছে । চোরা শিকারিরা গণ্ডারটিকে খুন করে তার খড়্গ নিয়ে পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে । কাজিরাঙায় গণ্ডার ও অন্যান্য প্রাণী হত্যার ঘটনা প্রায়ই ঘটে। পিছনে একদল শিকারি সক্রিয় । নতুন বছরে গণ্ডার খুন এই প্রথম। জাতীয় উদ্যানের ডাইরেক্টর পি শিভকুমার জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নিহত গণ্ডারের সন্ধান মেলে। ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ছুটে যান এবং তদন্ত শুরু করে। গণ্ডারটিকে ১৫ দিন আগে হত্যা করা হয়েছে। দেহে পচন ধরেছে। ঘাসের জঙ্গলে আড়ালে থাকায় দেহটি নজরে আসেনি। র্দুগন্ধ ছড়িয়ে পড়ার পর বনকর্মীরা সন্ধান চালিয়ে মৃত মহিলা গণ্ডারের দেহ বের করে নিয়ে আসেন। গত বছর এপ্রিল মাসে উদ্ধার হয়েছিল একটি পুরুষ গণ্ডারের দেহ। শিকারীদের কবলে পড়ে গণ্ডারের সংখ্যা ক্রমাগত কমছে । বাড়ছে জাতীয় উদ্যান কর্তূপক্ষের উদ্বেগ । কাজিরাঙা দেশের অনত্যম বৃহৎ জাতীয় উদ্যান । গণ্ডারের জন্য বিখ্যাত। কিন্তু জঙ্গলও প্রাণী সংরক্ষণের ব্যবস্থা পরিপোক্ত নয়। রাস্তার পাশেই বিস্তৃত তার অবস্থান । নাগাল্যান্ড, উত্তর কাছাড় ও অরুণাচলের চোরা শিকারিরা সহজে ঢুকে পড়ে এবং প্রাণী সম্পদকে হত্যা করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে গোপন পথে পালিয়ে যায়। জাতীয় উদ্যানের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। প্রশ্নের উত্তর মেলে না। পুরনো গাছ-গাছালিও উধাও হচ্ছে । খাবারের খোঁজে বন্য প্রাণীরা বাইরে বেরিয়ে পড়ার চেষ্টা করে । দেশের সেরা মানস অভয়ারণ্যেও অপ্রীতিকর ঘটনার বিরাম নেই । কিন্তু উদ্যান প্রশাসন উদাসীন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!