Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৮, ২০২২

কাতারই শেষ বিশ্বকাপ?‌ তেমনই ইঙ্গিত মেসি, রোনাল্ডোর

আরম্ভ ওয়েব ডেস্ক
কাতারই শেষ বিশ্বকাপ?‌ তেমনই ইঙ্গিত মেসি, রোনাল্ডোর

বিশ্বকাপের বেশ কিছুদিন আগেই আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি বলেছিলেন, কাতারেই দেশের হয়ে শেষবার বিশ্বকাপে নামতে চলেছেন। বিশ্বকাপের পরে দেশের জার্সি তুলে রাখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। মেসির রাস্তায় হাঁটার ইঙ্গিত পর্তুগালের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। টক টিভিতে পিয়ার্স মর্গানকে মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
সৌদি আরবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেই দোহা পৌঁছে গেছে আর্জেন্টিনা দল। দোহা যাওয়ার আগে মেসি আবার অবসরের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘‌আমি ফুটবল ভালবাসি, ফুটবল খেলতে ভালবাসি, ফুটবল উপভোগ করি। সারাজীবন ফুটবল খেলে এসেছি। এর পর যা করব, তার সঙ্গে তুলনাও শুরু হবে। যদিও পরে কী করব, তা জানি না। তবে খুব বেশিদিন খেলব বলে মনে হয় না।’‌ তিনি যে আর বেশিদিন খেলবেন না, এই কথাতেই পরিস্কার। ২০১৪ বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। সেবার জার্মানির কাছে হারতে হয়েছিল। ২০১৮ বিশ্বকাপ একেবারেই ভাল যায়নি আর্জেন্টিনার কাছে। কাতার বিশ্বকাপে মেসিকে নিয়ে স্বপ্ন দেখছে গোটা আর্জেন্টিনা। দেশকে বিশ্বকাপ উপহার দিয়ে অবসর নিতে চান মেসি।
একই পরিকল্পনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনি আবার স্বপ্ন দেখছেন আর্ডেন্টিনাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জয়ের। ফাইনালে যদি মেসি ২ গোল করেন, ৩ গোল করতে চান রোনাল্ডো। এক সাক্ষাকৎকারে মজা করে তিনি বলেছেন, ‘আমি চাই কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-পর্তুগাল মুখোমুখি হোক। তখন যদি লিওনেল মেসি ২ গোল করে তাহলে আমি চেষ্টা করব সেটি টপকে যাওয়ার। আমি ৩ গোল করতে পারলেই অবসর ঘোষণা করব।’‌
রোনাল্ডো আরও বলেছেন, ‘আমি জানি না ভবিষ্যতে কী হবে। মাঝেমধ্যে আমরা যা চিন্তা করি বা পরিকল্পনা করি সে অনুযায়ী সবসময় কাজ হয় না। জীবন তার আপন গতিতে চলে। আমরা শুধু তাতে তাল মেলাতে পারি। আমার ইচ্ছা আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়া। ৪০ বছর পর্যন্ত খেলতে পারা যথেষ্ট। তবে তার আগে যদি ভাল কিছু করতে পারি তাহলে অবসর নিয়ে নেব। আবার এমনও হতে পারে কাতারই আমার শেষ বিশ্বকাপ।’
চলতি মরশুমের শুরুতে শোনা যাচ্ছিল তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন। কিন্তু শেষ পর্যন্ত ম্যান ইউ–তেই থেকে যান রোনাল্ডো। শোনা গিয়েছিল, কোনও ক্লাব নাকি তাঁকে নিতে চায়নি। এই কথা সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন রোনাল্ডো। তিনি বলেন, ‘‌আমি ম্যাঞ্চেস্টার ছাড়ার কোনো চেষ্টাই করিনি। আমার নামে গুজব তৈরি করা হয়েছিল।’‌ সম্প্রতি ম্যাঞ্চেস্টার ম্যানেজার এরিক টেন হ্যাগ ও কর্তাদের প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন রোনাল্ডো। মনে করা হচ্ছে, ওল্ড ট্র্যাফোর্ডে তাঁর ভবিষ্যত শেষের পথে। তবে রোনাল্ডো জোর দিয়ে বলেছেন, ‘‌আমি আরও দুই বছর, আরও তিন বছর খেলতে চাই। ৪০ বছরে ফুটবলজীবন শেষ করতে চাই। তবে ভবিষ্যতে কী হবে আমি জানি না। কেউ জানে না কী ঘটতে চলেছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!