- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৪, ২০২২
জন্মভূমির বিরুদ্ধে এমবোলোর গোল যন্ত্রণা বাড়াল ক্যামেরুনের
১৯৯০ সালে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছিল ক্যামেরুন। কাতার বিশ্বকাপে অবশ্য প্রথম ম্যাচে চমক দেখাতে পারল না। সুইজারল্যান্ডের কাছে হারতে হল ০–১ ব্যবধানে। ম্যাচের ৪৮ মিনিটে জয়সূচক গোলটি করেন ক্যামেরনজাত স্ট্রাইকার ব্রিল এমবোলোর। অর্থাৎ, জন্মভূমির বিরুদ্ধে এমবোলোর গোল যন্ত্রণা বাড়াল ক্যামেরুনের। সুইজারল্যান্ডের হয়ে খেললেও এমবোলোর জন্ম ক্যামেরনে। পরে বাবা–মার সঙ্গে ফ্রান্সে চলে যান। সেখান থেকে সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করে সেখানকার নাগরিকত্ব নেন।
কাগজে কলমে এগিয়ে থেকেই ক্যামেরনের বিরুদ্ধে মাঠে নেমেছিল সুইজারল্যান্ড। দারুণ শুরুও করেছিলেন জারদান শাকিরি, ডিব্রিল সো, রুবেন ভার্গাস, ব্রিল এমবোলোরা। কিন্তু মিনিট দশেক যেতে না যেতেই খেলা ধরে নেয় ক্যামেরন। ব্রায়ান এমবেউমো, এরিক চৌপো–মোতিং, কার্ল টোকো–একাম্বিরা দারুণভাবে প্রতি আক্রমণে উঠে এসে ব্যতিব্যস্ত করে দিচ্ছিল সুইজারল্যান্ড রক্ষণকে। ১০ মিনিটে এগিয়ে যেতে পারত ক্যামেরন। চৌপো–মোতিংয়ের কাছ থেকে বল পেয়ে বক্সের বাঁদিক থেক দুরন্ত শট নিয়েছিলেন এমবেউমো। সুইজারল্যান্ডের গোলকিপার আংশিক প্রতিহত করলে সেই বল যায় টোকো একামবির কাছে। তাঁর শট বারের ওপর দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধে দুই দলই উইং দিয়ে আক্রমণ তুলে নিয়ে আসার চেষ্টা করছিল। ক্যামেরনের একাম্বি ও এমবেউমো দারুণ নজর কাড়েন। অন্যদিকে সুইজারল্যান্ডের ভার্গাস ও শারিকি দারুণভাবে উঠে আসছিলেন। তবে গোল মুখ খুলতে পারেনি কোনও দলই।
প্রথমার্ধে ক্যামেরনের আধিপত্য থাকলেও দ্বিতীয়ার্ধে অন্য ছবি। শুরুতেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। ম্যাচের ৪৮ মিনিটে ডানদিক থেকে জাকা ডানদিকে বল দেন শাকিরিকে। শাকিরি বক্সের মধ্যে অরক্ষিত এমবোলোর উদ্দেশ্যে বল বাড়ান। দুরন্ত শটে ১–০ করেন এমবোলো। ৬৭ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল ক্যামেরনের সামনে। এমবেউমোর ফ্রিকিক সুবিধাজনক জায়গা থেকে সুইস গোলকিপার সোমেরের হাতে হেড করেন অ্যাঙ্গুইসা। পরের মিনিটেই প্রতি আক্রমনে উঠে এসে ২–০ করার সুযোগ এসেছিল সুইজারল্যান্ডের ভার্গাসের সামনে। তাঁর জোরালো শট আটকে দেন ক্যামেরন গোলকিপার আন্দ্রে ওনানা। ৮৯ মিনিটে জাকার আরও একটা শট আটকে দেন। গোল ধরে রাখার জন্য শেষদিকে খেলার গতি কমিয়ে দেয় সুইজারল্যান্ড। ফলে ক্যামেরনের পক্ষে সমতা ফেরানো সম্ভব হয়নি।
❤ Support Us








