- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৬, ২০২২
কাতারে ছবি তুলতে গিয়ে বাধা, সাংবাদিকের ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি
চিত্র: সংগৃহীত
বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছে কাতার। কখনও বিদেশি শ্রমিকদের বেতন নিয়ে, কখনও আবার মানবাধিকার লঙ্ঘন নিয়ে। এবার সামনে এসেছে নতুন বিতর্ক। চিত্রসাংবাদিকের ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছে বিশ্বকাপের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা।
কাতার বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে ডকুমেন্টারি করছেন ডেনমার্কের মিডিয়া কর্মী রাসমাস ট্যানথোল্ড। তিনি বিভিন্ন জায়গায় ভিডিও রেকর্ডিং করছিলেন। সেই সময় ফিফা বিশ্বকাপের দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী ট্যানথোল্ডকে ছবি তুলতে বাধা দেন। এমনকি ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি দেন। ঝগড়ার মাঝে রাসমাস ট্যানথোল্ড ওই নিরাপত্তাকর্মীকে তাঁর পরিচয়পত্র দেখান। তাঁর যে চলচ্চিত্রের অনুমতি রয়েছে, সেকথা বলার পরেও নিরাপত্তারক্ষীরা হুমকি দিতেই থাকে। ট্যানথোল্টকে বলা হয়, ছবি তোলা বন্ধ না করলে ক্যামেরা ভেঙে দেওয়া হবে।
তখন ট্যানথোল্ড ওই নিরাপত্তাকর্মীকে বলেন, ‘আপনারা এখানে সারা বিশ্বকে আমন্ত্রণ জানিয়েছেন। এটা পাবলিক প্লেস। এখানে কেন ফিল্ম করতে পারব না?’ রাসমাস ট্যানফোল্ডের সেই কথার কোনও জবাব দেননি ওই নিরাপত্তাকর্মী। এরপর ট্যানফোল্ড নিরাপত্তাকর্মীকে বলেন, ‘ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন? আপনি এটা ভাঙতে চান?’ পরে থ্যানফোর্ড উর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে অভিযোগ জানান। হুমকি দেওয়ার পরে কাতার সুপ্রিম কমিটিকে ডেনিশ সম্প্রচারকের কাছে ক্ষমা চাইতে হয়েছিল।
ট্যানথোল্ড পরে দাবি করেছেন যে, কাতার সুপ্রিম কমিটির প্রতিনিধিরা তাঁর কাছে ক্ষমা চেয়েছেন। তিন টুইট করেছেন, ‘আমি মনে করি না কাতারের শীর্ষ কর্তাদের বার্তা সব নিরাপত্তারক্ষীদের কাছে পৌঁছেছে। আপনি যখন মিডিয়া কর্মী হিসাবে রিপোর্ট করবেন তখন আপনাকে আক্রমণ করা হতে পারে, হুমকি দেওয়া হতে পারে। কাতারে স্বাধীনভাবে কাজ করা কঠিন। এখানে গণতান্ত্র নেই। বিশ্বের ১১০টি দেশ পরিদর্শন করার পরে আমার এই অভিজ্ঞতা হয়েছে।’ কাতেরে এই ধরণের ঘটনা প্রথম নয়। আগেও এমন ঘটনা ঘটেছে।
❤ Support Us








