- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ৩, ২০২৩
হ্যারি পটারের মতো বিষয় নিয়ে পরবর্তী ছবির পরিকল্পনায় পরিচালক শেখর কাপুর
পরিচালক শেখর কাপুর এবার কোন বিষয় নিয়ে ছবি করবেন, তা জানার কৌতুহল ছিল ভক্তদের। জল্পনার অবসান হল। শেখর কাপুর টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি ইন্টারভিউতে বলেছেন, তিনি এমন একটা বিষয় নিয়ে ছবি করার পরিকল্পনা করেছেন, যা ভারতীয় হ্যারি পটারের মতো। কিন্তু ছবিটা সম্পূর্ণভাবে ভারত থেকেই জন্ম নেবে, পশ্চিম থেকে নয়।
পরবর্তী ছবি হিসেবে পরিকল্পিত এই ছবিটা সম্পর্কে কিছু আইডিয়ার কথা বলেছেন শেখর কাপুর। শেখরের কথায়, হ্যারি পটারের যে ধারা তা ভারতের। আমরা ভারতীয়রা অনেক সময়েই পরাজাগতিক স্তরে থাকি। এভাবে আমরা কার্যত অভ্যস্ত হয়ে উঠেছি। পরাজগতের নানা গল্প শুনে আমরা বেড়ে উঠেছি ভারতে। আমি এখন এই বিষয়টা নিয়েই ভাবনার কাজ করছি। আশা করি, আগামীদিনে এই নিয়ে একটা ছবি করতে পারব।
এর চেয়ে বেশি ছবির বিষয়বস্তু সম্পর্কে ভাঙেননি শেখর। শেখর কাপুর পরিচালিত সর্বশেষ ছবি হোয়াট’স লাভ গট টু ডু উইথ ইট? এই ছবিতে অভিনয় করেছেন লিলি জেমস, শাহজাদ লতিফ, শাবানা আজমির মতো বাছাই করা অভিনেতা-অভিনেত্রীরা। ভারতের হ্যারি পটার হিসেবে শেখর ছবি করলে সেই ছবির গল্প কী দেখাবে পরাজগতের রহস্যমোচন করে, সেবিষয়টি শেখর কাপুর ভাঙেননি। তবে সিরিয়াস পরিকল্পনা করছেন, এটা ইন্টারভিউতে নিজেই জানিয়েছেন।
হ্যারি পটারের ছবির ভারতীয়করণ হলে তার কাহিনি কী হবে সেও জানানানি শেখর। হ্যারি পটারের গল্প বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে ভিনজগতের হদিশ দিয়েছে। শেখর কাপুর তেমনই এক রহস্যময় ভিনজগতের কাহিনি কবে উপহার দেবেন, সেজন্যে অপেক্ষা করে থাকবে ভক্তেরা।
শেখর কাপুর জানিয়েছেন, সুশান্ত সিং রাজপুত আত্মহ্ত্যা করাতে পানি ছবির কাজ আটকে গিয়েছিল। তিনি ওই ছবির কাজ শেষ করতে্ই ভারতে এসেছেন। স্প্যানিশ ভাষাতেও ছবিটা করার পরিকল্পনা রয়েছে।
❤ Support Us








