Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৭, ২০২৩

জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের আর্থিক মদতের যোগ স্পষ্ট। বললেন প্রাক্তন তালিবানি নেতা মুসলিম দোস্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের আর্থিক মদতের যোগ স্পষ্ট। বললেন প্রাক্তন তালিবানি নেতা মুসলিম দোস্ত

সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন গুলোকে আর্থিকভাবে  মদত দেয় পাকিস্তান। ব্যক্তিগত সাক্ষাৎকারে জানালেন  ইসলামিক স্টেটস অফ খোরাসান প্রভিন্স (আইএসকেপি) নেতা সৈয়দ অব্দুল রহিম মুসলিম দোস্ত। তিনি জানান,  শুধু পাকিস্তান নয়, ইরানের আইএসের কেন্দ্রীয় সংগঠনের কাছে থেকেও  আর্থিক সাহায্য পেয়েছেন তারা। দেশ বিদেশে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য শুধুমাত্র পাকিস্তান নয়, সিরিয়া ও ইরাক থেকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করা হয়, দাবি প্রাক্তন উগ্রপন্থীর।

শেখ আব্দুল রহিম মুসলিম দোস্ত আরো বলেছেন, লস্কর- এ-তৈবার থেকে তাঁর সংগঠন ২০১৫ সালে পাকিস্তানি মুদ্রায় ৫০ লক্ষ টাকা অনুদান পেয়েছিল । এছাড়াও তাঁর সংগঠনের আয়ের আর এক উৎস হল অপহরণের মাধ্যমে টাকা তোলা।

মুসলিম দোস্ত আইএসকেপি -এর প্রথম সদস্য নন। এব্যাপারে সংবাদ মাধ্যমকে তিনি তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর কথায়, হেলমন্দ উপত্যকার মৌলানা ইদ্রিস হলেন প্রথম আফগান নাগরিক যিনি ২০১৪ সালের শেষের দিকে ইসলামিক স্টেটসে যোগদান করেছিলেন। মদিনায় ইসলামি শাস্ত্র চর্চায় স্নাতক হলেও হাতে বন্দুক তুলে নিয়েছিলেন ধর্মের প্রসারের জন্য। তারপর থেকে আফগানিস্তানে ধারাবাহিকভাবে নিজের সাংগঠনিক বিস্তার ঘটায় আল বাগদাদির দল।

গত বছর ডিসেম্বরে কাবুলে পাক দূতাবাসে হানা দেয় আই এস কেপি। কারণ সম্পর্কে তাঁর কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, অভিযানের ফলে খুব বেশি ক্ষতি কারোর হয়নি।একজন নিরাপত্তা রক্ষী শুধু মারা গিয়েছিলেন। কিন্তু রাষ্টদূত অক্ষতই ছিলেন। তবে, তিনি একথাও জানান,যেসমস্ত অবিশ্বাসীরা দূতাবাসে কাজ করতেন বা এনজিওতে কর্মরত তাঁদের ওপর আক্রমণ চালানো উচিত হয়নি। কারণ তাঁর মতে তা ইসলাম বিরোধী।

সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদত দেওয়ার  অভিযোগে একাধিকবার আন্তর্জাতিক মহলে ভারতের  দ্বারা সমালোচিত হয়েছে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে বলা  হয়েছিল  একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন  সীমান্তের ওপারে রাষ্ট্রীয় প্রশ্রয়ে, তাঁদের আর্থিক সাহায্যে নিজেদের ঘাঁটি গড়ে তুলেছে।  কিন্তু  অআন্তর্জাতিক মঞ্চে ব্যাপারে বরাবরই  তাঁদের  দায়  অস্বীকার করেছেন পাক প্রতিনিধিরা । প্রাক্তন উগ্রপন্থীর স্বীকারোক্তির প্রতিক্রিয়া  এখনও জানায়নি  শেহবাজ প্রশাসন। প্রত্যুত্তর কি চিরাচরিতভাবে দায় এড়ানো  না সন্ত্রাসবাদকে সমস্যা রূপে স্বীকার করে নিয়ে তাঁর মোকাবিলার চেষ্টা- কোন পথে হাঁটবে ইসলামাবাদ ? 

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!