Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ২৮, ২০২২

কাশ্মীরের টিভি তারকা আমরিনের ‘৪ জঙ্গী খুনি’ নিহত।

আরম্ভ ওয়েব ডেস্ক
কাশ্মীরের টিভি তারকা আমরিনের ‘৪ জঙ্গী খুনি’ নিহত।

কাশ্মীর তনয়া আমরিন ভাটের খুনি সন্দেহে, উপত্যকায় গুলিবিদ্ধ হয়ে মারা গেল ৪ লস্কর জঙ্গি। দুটি পৃথক ঘটনায়। জঙ্গিদের দুজনের, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সঙ্ঘর্ষে মৃত্যু হয়েছে । মধ্যকাশ্মীরের পুলওয়ামায়।
কাশ্মীরের আইজিপি বিজয় কুমার বলেছেন, নিহত মুশতাক ভাট ও ফারহান হবিব আমরিনের হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত। দুজনেই সম্প্রতি এলইটিতে যোগ দিয়েছে। শ্রীনগরের শৌরা এলাকায় সঙ্ঘর্ষে মৃত্যু হয়েছে আহমেদ ওয়াসি ও আফতার মালিকের । দুজনেই দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের বাসিন্দা। সম্প্রতি, তাঁরা প্রশিক্ষণ নিয়ে উপত্যকায় ফিরেছে।

জনপ্রিয় টিভি তারকা আমরিনকে, বুধবার বদগাঁয়, তাঁর বাড়ির সামনে হত্যা করে জঙ্গিরা। অভিযোগ কাশ্মীর পুলিসের। আমরিনের মৃত্যুতে উপত্যকা ক্ষুদ্ধ। নেট দুনিয়ায় নিন্দার ঝড়। নারী হত্যা ইসলামে নিষিদ্ধ —বারবার একথা স্মরণ করিয়ে দিচ্ছে কাশ্মীরি তারুণ্য। মহিলা টিভি তারকার হত্যা কাশ্মীরে এই প্রথম। সাংবাদিক, টিভি ভাষ্যকারের মর্মান্তিক মৃত্যু দেখেছে কাশ্মীর। কিন্তু মহিলা টিভি তারকার খুনের প্রথম ঘটনায় কেঁপে উঠেছে ভূস্বর্গ।

পরিস্থিতির অবনতি হতে পারে। আশঙ্কা, জঙ্গিরা জড়ো হয়ে হামলা চালাবে, অমরনাথ যাত্রার প্রাক্কালে। পুলিস, আধাপুলিস ও সেনাও প্রবল মোকাবিলায় প্রস্তুত। সামনে কাশ্মীর বিধানসভার ভোট। নেতারা ময়দানে। সংহত বিচ্ছিন্নতাবাদীরা জেকে এলএফ নেতা ইয়াসিন মালিকের ‘যাবজ্জীবন’ দ্বন্ডের প্রতিশোধের অঘোষিত প্রতিজ্ঞার ঐক্য গড়ার প্রয়াস চালাবে।

ভোট ভেস্তে দেবার চেষ্টায়ও পিছিয়ে থাকবে না। বিধানসভা আসনের নতুন সীমা বিন্যাসের কেন্দ্রীয় তৎপরতাকে ফারুক থেকে মেহবুবা কেউই সুনজরে দেখেননি। সোচ্চার সব দল। পুনর্বিন্যাসের জম্মুতে সায়, আর উপত্যকায় অসন্তোষ বইছে। ফায়দা তুলতে প্রতিজ্ঞাবদ্ধ বিজেপি। জম্মুতে তাঁদের ভোট বাড়বে। কিন্তু উপত্যকায় শূন্য আসনের মর্যাদা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।


❤ Support Us
error: Content is protected !!