- দে । শ
- সেপ্টেম্বর ১৩, ২০২৫
শেয়ারে বিনিয়োগের নামে প্রতারণা
শেয়ারে বিনিয়োগ করে মোটা টাকা লাভের টোপ দিয়ে ৮ লক্ষের বেশি টাকা হজম। অভিযুক্ত নাদনঘাটের এক দম্পতি। টাকা ফেরত পেতে কেতুগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন তিন প্রতারিত। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। কেতুগ্রামের অরূপ মাঝি ও কৌশিক ঘোষ এবং মঙ্গলকোটের হায়দার আলিরা মোট ৮ লক্ষ ৪ হাজার বিনিয়োগ করেছেন।
তাদের সঙ্গে কথা বলে জানা গেল, ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। ওই দম্পতি কেতুগ্রামে এসে নিজেদেরকে একটি শেয়ার ট্রেডিং কোম্পানির ডিরেক্টর হিসেবে পরিচয় দেয়। তারপর একটি অ্যাপ দেখিয়ে বিনিয়োগের টোপ দিয়ে জানায়, সঞ্চিত টাকার উপর ৫ শতাংশ হারে ফেরত পাওয়া যাবে। টোপ গিলে অরূপবাবুরা ২০২৩ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৮ লাখ ৪ হাজার টাকা বিনিয়োগ করেন। প্রথম কয়েকমাস প্রতিশ্রুতি মতই টাকা মিলত। তারপর টাকা মেলা বন্ধ হয়ে যায়। ওই দম্পতিকে ফোন করলে কখনও সার্ভার ডাউন, কখনও টেকনিক্যাল ফল্ট, এইসব জবাব মেলে। কিন্তু তারপর আর ফোনই ধরছে না তারা। টাকা ফেরত পেতে ‘বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন’ হয়েছেন বলে জানালেন অরূপবাবুরা।
❤ Support Us






