- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৯, ২০২২
ফ্রেঞ্চ ওপেনের ডাবলসের ফাইনালে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি
ইতিহাস গড়ার পথে ভারতের দুই ব্যাডমিন্টন তারকা সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি। শনিবার বিডব্লিউএফ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছেছেন এই ভারতীয় জুটি। ইতিহাস গড়তে আর আমত্র একটা ধাপ অতিক্রম করতে হবে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠিকে। সেমিফাউনালে দক্ষিণ কোরিয়ার চোই সোল গিউ এবং কিম ওন হো জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় জুটি। সেমিফাইনালে খেলার ফল ২১–১৮, ২১–১৪।
বছরটা খুব একটা খারাপ যাচ্ছে না সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠির কাছে। বছরের শুরুতেই ইন্ডিয়া ওপেন সুপার ৫০০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল এই ভারতীয় জুটি। এরপর কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন। ফ্রেঞ্চ ওপেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠির কাছে বছরের দ্বিতীয় বিডব্লিইএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল। প্রথম সেটে চোই সোল গিউ এবং কিম ওন হো কিছুটা লড়াই করলেও দ্বিতীয় গেমে সেরকম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। মাত্র ৪৪ মিনিটেই জয় তুলে নেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি।
সেমিফাইনালে ওঠার পথে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি হারিয়েছিলেন শীর্ষবাছাই বিশ্বের এক নম্বর জুটি জাপানের তাকুরো হোকি এবং ইউগো কোবায়াশিকে। সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ২৩–২১, ২১–১৬ ব্যবধানে পরাজিত করে জাপানের জুটিকে। ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে জায়গা করে নিতে মাত্র ৪৯ মিনিট সময় লাগে দুই শাটলারের।
ভারতের শেষ প্রতিনিধি হিসেবে এই হাইপ্রোফাইল টুর্নামেন্টে টিকে রয়েছে সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। ভারতের অপর শাটলাররা শেষ ১৬–এর গণ্ডিই পার হতে পারেনি। বৃহস্পতিবার প্রি–কোয়ার্টার ফাইনালের ম্যাচে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা কিদাম্বী শ্রীকান্ত, এইচ এস প্রণয় এবং সমীর বর্মা পুরুষদের সিঙ্গলসে পরাজিত হন।
❤ Support Us








