Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৯, ২০২৩

ফ্রেঞ্চ ওপেন নাদালের কাছে কঠিন চ্যালেঞ্জ, মনে করছেন ক্রিস এভার্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
ফ্রেঞ্চ ওপেন নাদালের কাছে কঠিন চ্যালেঞ্জ, মনে করছেন ক্রিস এভার্ট

ক্লে কোর্টের রাজা বলা হয় টেনিস তারকা রাফায়েল নাদালকে। রেকর্ড সংখ্যক ১৪ বার তিনি ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু চোটের জন্য মরশুমটা একেবারেই ভাল যাচ্ছে না এই স্প্যানিশ টেনিস তারকার কাছে। চোটের কারণেই এবছর ফ্রেঞ্চ ওপেন তাঁর কাছে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, এমনই মনে করছেন টেনিসের কিংবদন্তি ক্রিস এভার্ট।

চোটের জন্য অস্ট্রেলিয়ান ওপেনে নিজেকে মেলে ধরতে পারেননি রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনেও শারীরিকভাবে কতটা ফিট থাকবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। ক্রিস এভার্টও নাদালের শারীরিক ফিটনেস নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। মানসিকভাবে ভাল জায়গায় থাকলেও নাদালকে শারীরিক দিক দিয়ে সমস্যায় পড়তে হবে বলে মনে করেছেন টেনিসের এই কিংবদন্তি।

ইউরো স্পোর্টস কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস এভার্ট বলেছেন, “আমি মনে করি না যে, নাদালের মানসিক দিক দিয়ে নিজেকে শক্তিশালী করার দরকার আছে। আমার মনে হয়, শারিরীক দিক দিয়ে নাদালের নিজেকে সুস্থ রাখা দরকার। ফ্রেঞ্চ ওপেন আবার লাল মাটির ক্লে কোর্টে খেলা হবে। প্রতিটা ম্যাচে দীর্ঘ র‍্যালি হয়, ম্যাচগুলিও বেশ লম্বা হয়। নাদালের কাছে বাস্তবিকই চ্যালেঞ্জ হতে চলেছে।”

ক্রিস এভার্ট আরও বলেন, “নাদালের চোট তেমন গুরুতর ছিল না, যে চোটে অন্য খেলোয়াড়ের মতো এক বছর বাইরে থাকতে হয়। কিন্তু রাফাকে ভবিষ্যতের জন্য যা করতে হবে, তা হল শরীরকে সংরক্ষণ করা। কারণ রাফা একজন লড়াকু খেলোয়াড়। অনেক পরিশ্রম করে, অনুশীলনে ১০০% দেয় এবং ম্যাচে ১০০% দেয়।”  চোটের জন্য ইন্ডিয়ান ওয়েলস থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন নাদাল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!