Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১৬, ২০২৫

কাটোয়ায় উন্মোচন রবীন্দ্র মূর্তির

আরম্ভ ওয়েব ডেস্ক
কাটোয়ায় উন্মোচন রবীন্দ্র মূর্তির

কাটোয়া মহকুমার রবীন্দ্রনাথকে নিয়ে চর্চার প্রতিষ্ঠান রবীন্দ্র ভবনে বসল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি। বুধবার সন্ধ্যায় আবরণ উন্মোচন করেন রবীন্দ্র বিশেষজ্ঞ বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক ডঃ অমিত্রসূদন ভট্টাচার্য। ছয় দশক ধরে নিরবচ্ছিন্নভাবে রবীন্দ্রচর্চা ও রবীন্দ্র চেতনার প্রসারে অগ্রণী ভূমিকা কাটোয়া রবীন্দ্র পরিষদের। সেখানে ছিল রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি। তার বদলে এবার রবীন্দ্র ভবনের সামনে বসানো হল রবীন্দ্রনাথের পূর্ণাবয়ব মূর্তি।

মূর্তিটি তৈরি করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী নদিয়ার ঘূর্ণির বাসিন্দা গৌতম পাল। মূর্তির পিছনে সুদৃশ্য টেরাকোটার কাজ করেছেন জাতীয় স্তরের শিল্পী কৃষ্ণনগরের বাসিন্দা বিশ্বজিৎ মজুমদার। রবীন্দ্র পরিষদের সম্পাদক তুষার পণ্ডিত জানান, ‘মূর্তিটি রবীন্দ্রনাথের যৌবনের। এই মূর্তিটি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যৌবনের জয় ঘোষণা করতে চেয়েছি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ, কাটোয়ার মহকুমাশাসক তথা রবীন্দ্র পরিষদের সভাপতি অহিনসা জৈন প্রমুখ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!