Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১৪, ২০২২

পল্লব ভট্টাচার্যকে গৌতম বসু সম্মাননা

আরম্ভ ওয়েব ডেস্ক
পল্লব ভট্টাচার্যকে গৌতম বসু সম্মাননা

আলোকচিত্র: দেব সরকার

কাব্যের বিমূর্ত গভীরতায় স্পর্শ করেন পাঠকদের মনন, অন্তস্থল । অথচ গোটা জীবনজুড়েই তিনি ছিলেন নিভৃতের উপাসক । উত্তর-জীবনানন্দ যুগের অন্যতম সেই প্ৰধান কবি গৌতম বসু নামাঙ্কিত সম্মাননা পেলেন বাংলা গদ্য ও পদ্যের প্রচারবিমুখ করিগর পল্লব ভট্টাচার্য । আদম পত্রিকা ও গৌতম বসুর পরিবারের যৌথ আয়োজনের এ পরিসরে তাঁর হাতে সেই সম্মান তুলে দিলেন, বিশিষ্ট কবি মূদুল দাশগুপ্ত ।

কাফকা থেকে জীবনানন্দ, বিশ্বসাহিত্যের সব অলিন্দ আর পরিসরে পল্লব ভট্টাচার্যের অবাধ যাতায়াত । আসল নাম প্রসেনজিৎ ভট্টাচার্য, পল্লব ছদ্মনামে লেখালেখি শুরু করেন আটের দশকে, ছাত্রাবস্থায় । তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘নিঃশব্দের নিচে’ প্রকাশিত হয় ২০০৮ এ । এছাড়াও দুইমলাটে গ্রন্থিত হয়েছে ‘সামান্য তামাক পাতা’, ‘অপেক্ষার জল’,’গন্ধের ঈশ্বরী’, ‘মরিল সুশীলা’ এবং ‘শূন্যের প্রচ্ছদ’, ‘স্বনির্বাচিত কবিতা’। প্রচার উদাসীন, ত্রিপুরানিবাসী এই অক্ষর শিল্পী, তীব্র অনুভূতির মায়াজালে, তাঁর নিভৃত পরিসরে, নির্মান করে চলেছেন জাদুবাস্তবতার ক্যানভাস ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!