Advertisement
  • প্রচ্ছদ রচনা বি। দে । শ
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৫

নির্বাচনে জয়ী গণতান্ত্রিক ইউনিয়ন দলের নেতা ফ্রেডরিক মের্ৎজ।জার্মানিতে কী এবার জোট সরকার ?

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাচনে জয়ী গণতান্ত্রিক ইউনিয়ন দলের নেতা ফ্রেডরিক মের্ৎজ।জার্মানিতে কী এবার জোট সরকার ?

আগে কখনো সরকারি দায়িত্ব পালন করেননি। এমন ব্যক্তির হাতেই যাচ্ছে জার্মানির দায়িত্ব। জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে ক্ষমতায় আসছেন রক্ষণশীল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলের নেতা ফ্রেডরিক মের্ৎজ। ২১তম সাধারণ নির্বাচনে অতি ডানপন্থী জার্মানির বিকল্প (এএফডি) থেকে পরাজিত করে জয়ী হয়েছেন রক্ষণশীল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলের জোট। ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন, সামাজিক গণতান্ত্রিক দল ও পরিবেশবাদী সবুজ দল শক্তিশালী জোট করে সরকার গঠন করতে পারে।

রবিবার ভোটগ্রহন পর্ব অনুষ্ঠিত হয়। সন্ধেয় নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ পরই বুথফেরত সমীক্ষায় ফল আসতে শুরু করে। সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনে ফ্রেডরিখ মের্ৎজের দল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন জয়ী হয়েছে। রক্ষণশীল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল ২৯ শতাংশ (সিডিইউ ও সিএসইউ), কট্টরবাদী জার্মানির বিকল্প দল (এএফডি) ১৯ দশমিক ৫ শতাংশ, সামাজিক গণতান্ত্রিক দল (এসপিডি) ১৬ শতাংশে এগিয়ে রয়েছে। এ ছাড়া পরিবেশবাদী সবুজ দল ১৩.‌৫ শতাংশ এবং বাম দল দ্য লিঙ্কে ৮.‌৬শতাংশে এগিয়ে রয়েছে।

জার্মানি যখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে এবং আটলান্টিক মহাসাগরের উত্তেজনার যুগে ইউরোপ জরুরি ভিত্তিতে নতুন প্রজন্মের নেতাদের সন্ধান করছে, সেই সময়েই ফ্রেডরিখ মের্ৎজের উত্থান। আগে কখনও সরকারি ভূমিকা পালন করেননি ফ্রেডরিক। ৭ বছর আগে একজন ব্যর্থ রাজনীতিবিদ হিসেবে তাঁকে দেখা হত। জার্মান অর্থমন্ত্রী এবং রক্ষণশীলতার প্রতীক প্রয়াত উলফগ্যাং শ্যাউবলের শিষ্য মের্ৎস তাঁর খ্রিস্টান ডেমোক্র্যাটদের মাধ্যমে উঠে আসেন এবং ২০০০-এর দশকে দলের সংসদীয় নেতা হন। তার দলের পেশাদার উপদেষ্টাদের কাছে কখনোই প্রিয় ছিলেন না মের্ৎজ। ২০১৮ এবং ২০২১ সালে দলীয় নেতার পদে ম্যার্কেলের উত্তরসূরি হিসেবে তাঁকে দুবার প্রত্যাখ্যান করা হয়েছিল। তারপর ২০২২ সালে দলীয় নেতার পদে আসীন হন।

গত নভেম্বরে জার্মানির তিন দলের জোট সরকার ভেঙে যায়। তাই নির্দিষ্ট সময়ের ৬ মাস আগেই নির্বাচনের দিকে এগিয়ে যেতে বাধ্য হয় জার্মানি। জার্মানির ফেডারেল পরিসংখ্যান অফিস জানিয়েছে, জার্মানিতে মোট ভোটার প্রায় ৫ কোটি ৯২ লাখ। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬ লাখ। পুরুষ ভোটার ২ কোটি ৮৬ লাখ। এবারের নির্বাচনে জার্মান পার্লামেন্টের ৬৩০টি আসনের জন্য ২৯টি দল ৪ হাজার ৫০৬ প্রার্থী দিয়েছিল।
৪ বছর আগে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের নেতা আঙ্গেলা ম্যার্কেল ক্ষমতা থেকে সরে যান। পরে নির্বাচনে জয়লাভ করেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ওলাফ শলৎজ। তিনি তিনদলীয় জোট সরকার গঠন করেন। এবারের নির্বাচন সমীক্ষায় দেখা যায়, সবচেয়ে এগিয়ে রয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। দলে নেতা ফ্রেডরিখ মের্ৎজকে সম্ভাব্য চ্যান্সেলর হিসেবে দেখা হচ্ছিল।

জার্মানির এই নির্বাচনকে ইউরোপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কারণ, ইউরোপে কট্টর জাতীয়তাবাদীদের উত্থান ঘটছে। জার্মানিতে কট্টরপন্থীরা আলোচনায় ছিল। যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিরা ইউরোপীয় রাজনীতি নিয়ে নানা কথাবার্তা বলছেন, আস্ফালন করছেন। ফলে জার্মানিতে কারা ক্ষমতায় আসছে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবারের নির্বাচনের আগে থেকেই সদ্য ক্ষমতাসীন মার্কিন প্রশাসনের একাধিক রাজনীতিক কর্তৃক জার্মান রাজনীতিতে হস্তক্ষেপ করেছিলেন।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!