Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৬, ২০২৩

সভিত্রা ভান্ডারীর হ্যাটট্রিক। মহিলাদের আই লিগের উদ্বোধনী ম্যাচেই গোকুলামের কাছে বিধ্বস্ত ইস্টবেঙ্গল

আরম্ভ ওয়েব ডেস্ক
সভিত্রা ভান্ডারীর হ্যাটট্রিক। মহিলাদের আই লিগের উদ্বোধনী ম্যাচেই গোকুলামের কাছে বিধ্বস্ত ইস্টবেঙ্গল

চিত্র: সংবাদ সংস্থা

মহিলাদের আই লিগে প্রথমে খেলার সুযোগ পায়নি ইস্টবেঙ্গল। আইএফএ–র অনুরোধে লালহলুদকে আই লিগ খেলার সুযোগ করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু মান রাখতে পারল না ইস্টবেঙ্গল। উদ্বোধনী ম্যাচেই গোকুলাম কেরালা এফসির কাছে খড়কুটোর মতো উড়ে গেল ইস্টবেঙ্গল। হার ৮–২ ব্যবধানে। হ্যাটট্রিকসহ ৫ গোল করলেন গোকুলামের নেপালি স্ট্রাইকার সবিত্রা ভান্ডারী।

চ্যম্পিয়নের মতোই শুরু করল দু’‌বারের আই লিগজয়ী গোকুলাম কেরালা। ম্যাচের শুরু থেকেই দাপট। প্রথম মিনিটেই গোল করে গোকুলামকে এগিয়ে দেন সবিত্রা ভান্ডারী। ম্যাচের ৪ মিনিটের মধ্যেই ২–০ করেন তিনি। ৬ মিনিটে সুমিতা ভান্ডারীর সেন্টার এক ইস্টবেঙ্গল ডিফেন্ডারের গায়ে লেগে ইন্দুমতি কার্তিকেয়ানের কাছে যায়। ব্যাকভলিতে ৩–০ করেন ইন্দুমতি। ম্যাচের ১০ মিনিটে জটলার মধ্যে থেকে বল পেয়ে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান রিম্পা হালদার। ম্যাচের ২২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সবিত্রা ভান্ডারী। ডান দিক থেকে একটা সেন্টার ভেসে এসেছিল, ইস্টবেঙ্গল গোলকিপার ঝাঁপিয়ে আংশিক প্রতিরোধ করেন। বল চলে যায় সভিত্রা ভান্ডারীর কাছে, ডান পায়ের দুরন্ত শটে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন।

দ্বিতীয়ার্ধেও গোকুলামের দাপট অব্যাহত ছিল। তার মাঝেই প্রতি আক্রমণে উঠে এসে ম্যাচের ৬৩ মিনিটে, একটা থ্রু বল ধরে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে ছিটকে বেরিয়ে ডান পায়ের জোরালো শটে ৪–২  করেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার তুলসী হেমব্রম। ম্যাচের ৭০ মিনিটে আবার ব্যবধান বাড়ায় গোকুলাম। বক্সের বাইরে থেকে ডান পায়ের দুরন্ত শটে ৫–২ করেন সবিত্রা ভান্ডারী।

৭৯ মিনিটে ৬–২ করেন গোকুলাম কেরালার ডাংমেই গ্রেস। ডান দিক থেকে উঠে গিয়ে তিনি সেন্টার করতে চেয়েছিলেন। বল সরাসরি গোলে যায়।  ম্যাচের ৮২ মিনিটে গোকুলামের হয়ে ৭ নম্বর গোল করেন ভিভিয়ান কোনাডু। সবিত্রা ভান্ডারীর পাশ থেকে জোরালো শটে তিনি ব্যবধান বাড়ান। ৮৯ মিনিটে ডাংমেই গ্রেস ডানদিক থেকে সেন্টার করেছিলেন। ঠান্ডা মাথায় দলের অষ্টম ও নিজের পঞ্চম গোল করেন সবিত্রা ভান্ডারী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!