- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১৪, ২০২৩
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ বলে জয়, তবু দলের ওপর ক্ষুব্ধ হার্দিক
কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর আইপিএলে আবার জয়ের সরণিতে ফিরল গুজরাট টাইটান্স। মোহালিতে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারাল হার্দিক পাণ্ডিয়ার দল। জয়ের জন্য গুজরাটের সামনে জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য রেখেছিল পাঞ্জাব কিংস। ১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় গুজরাট। শুভমান গিল করেন ৪৯ বলে ৬৭ রান। ১৯ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা।
এদিন টস জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান হার্দিক পান্ডিয়া। শুরুতেই বিপর্যয় পরে পাঞ্জাব কিংস। দ্বিতীয় বলেই প্রভসিমরন সিংকে (০) তুলে নেন মহম্মদ সামি। অধিনায়ক শিখর ধাওয়ানও (৮) এদিন ব্যর্থ। দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন ম্যাথু শর্ট। সপ্তম ওভারে ঘরে রশিদ খানের বলে তিনি বোল্ড হন। ২৪ বলে ৩৬ রান করেন শর্ট।
১৩তম ওভারের দ্বিতীয় বলে মোহিত শর্মা তুলে নেন জিতেশ শর্মাকে (২৩ বলে ২৫)। ভানুকা রাজাপক্ষেকে (২৬ বলে ২০) ফেরান আলজেরি জোসেফ। এদিন দারুণ বোলিং করেন যশ দয়ালের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পাওয়া মোহিত শর্মা। জিতেশ শর্মার পর তিনি সাম কারেনকেও (২২ বলে ২২) তুলে নেন। শেষ পর্যন্ত পাঞ্জাবকে দেড়শ রানের গণ্ডি পার করে দেন শাহরুখ খান (৯ বলে ২২)। দুরন্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মোহিত শর্মা।
জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দারুন শুরু করেছিলেন গুজরাট টাইটান্সের দুই ওপেনার ঋদ্ধিবান সাহা ও শুভমান গিল। ওপেনিং জুটিতে ওঠে ৪৮ রান। পঞ্চম ওভারের চতুর্থ বলে ঋদ্ধিমানকে (১৯ বলে ৩০) তুলে নেন কাগিসো রাবাদা। সাই সুদর্শন (২০ বলে ১৯) এদিন নিজেকে ভালভাবে মেলে ধরতে পারেননি। প্রথম একাদশে ফেরা অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ব্যর্থ। ১১ বলে মাত্র ৮ রান করে তিনি হরপ্রীত ব্রা–র বলে আউট হন। এরপর গুজরাট টাইটান্সকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শুভমান গিল ও ডেভিড মিলার।
শেষ ওভারে জয়ের জন্য পাঞ্জাব কিংসের দরকার ছিল ২ রান। দ্বিতীয় বলে শুভমান গিলকে বোল্ড করে গুজরাটকে চাপের মুখে ফেলে দেন সাম করেন। ৪৯ বলে ৬৭ রান করেন শুভমান। পঞ্চম বলে বাউন্ডারি মেরে গুজরাটকে জয় এনে দেন রাহুল ত্রিপাঠি (২ বলে ৫)।
❤ Support Us








