- স | হ | জ | পা | ঠ
- এপ্রিল ৩০, ২০২২
দেশে বিদেশে বিজ্ঞানীদের আশঙ্কা, আগাম তাপপ্রবাহ আয়ুক্ষয় অনিবার্য ।
সংবাদ সংস্থার খবর, আগাম তাপপ্রবাহ মানুষের আয়ুক্ষয় ঘটাবে । প্রতি চার বছর মরসুমের আগেই তীব্র গরম ঝাঁপিয়ে পড়ে । এবারও এরকম ঘটছে। লন্ডনের ইম্পিরিয়াল কলেজের দুই বিজ্ঞানী অধ্যাপক মরিয়ম জাকারিয়া আর ফেডরিখ ওটো জানিয়েছেন, আবহাওয়া বদলের জন্য ভারতের বৃহৎ অংশে গরম হাওয়া বইছে। আগে এরকম উষ্ণায়ন ঘটত না । ৫০ বছরের মধ্যে কখনও কখনও তাপমাত্রা বেড়ে যেত। এখন তা ঘনঘন ঘটছে । কয়লা ও খনিজ তেল ভারতে অতিরিক্ত পোড়ে একারণে প্রকৃতির ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে । দাবদাহের শিকার হচ্ছে ভূজমিন । গান্ধীনগরে ইন্ডিয়ান ইন্সিটিউটের প্রধান স্বাস্থ্য বিজ্ঞানী দিলীপ মাওয়ালকারের সতর্কবার্তা—মার্চ মাসে তাপপ্রবাহের তীব্রতা প্রমাণ করছে, প্রকৃতি ভারসাম্য রক্ষায় ব্যর্থ। যদি মারাত্মক বিপদ ঝাঁপিয়ে পড়ে, তা নিয়ন্ত্রণের সময় মিলবে না।
❤ Support Us








