- এই মুহূর্তে
- জুন ২৫, ২০২২
সোনালি শস্যের ঝাঁক বাজারে ঢুকতেই কমেছে দাম, এ বার ইলিশেই মজবে রবিবাসরীয় ভোজ?
ইলশেগুঁড়ি বৃষ্টি আর বাড়িতে ইলিশ মাছ ভাজা এই মেনুতেই উইকএন্ড কাটানোর ইচ্ছা কিছুটা হলেও এ সপ্তাহে পূরণ হতে পারে বলে আশাবাদী মৎসজীবীরা।বাজারে নতুন ইলিশ আসতেই দাম কিছুটা কমেছে । ক্রেতার সংখ্যা বেড়েছে । বাঙালির কাছে এখন ব্রাত্য স্টোরের ইলিশ । ইলিশ মাছ নিয়ে ট্রলার ফিরতেই স্বাদবদল।
একজন ইলিশমাছ বিক্রেতার কথায়, ‘ ছোট ইলিশ আর তুলছি না । এখন সব ইলিশই টাটকা। দামেও কম, ক্রেতারাও চাইছেন টাটকা ইলিশ । ৮০০ টাকা কেজিপ্রতি থেকে শুরু ৬০০ থেকে ৮০০ ওজনের মাছ। আর দেড় কিলো ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকায় । কয়েকদিন আগেও এই দেড় কিলো ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৮০০ থেকে ২০০০ টাকায় । দাম কমে যাওয়ায় ক্রেতার সংখ্যাও বাড়ছে ।’
এই মরসুমে ইলিশের আমদানি বেশি হবে বলেই মনে করছেন মাছ ব্যবসায়ীরা । গত কয়েক বছরে ঝড়ঝঞ্জা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ইলিশমাছে আমদানিতে ভাটা পড়েছিল । এবার তাই আশার আলো দেখছেন অনেকেই ।
❤ Support Us







