Advertisement
  • দে । শ
  • আগস্ট ১৩, ২০২৫

ভাগীরথীতে তলিয়ে গেল হাওড়ার যুবক

আরম্ভ ওয়েব ডেস্ক
ভাগীরথীতে তলিয়ে গেল হাওড়ার যুবক

কালনায় আত্মীয় বাড়িতে মহিষমর্দিনী পুজো দেখতে এসে ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ অনির্বাণ রায় নামে এক যুবক। সে হাওড়ার সাঁতরাগাছির বাসিন্দা। কালনার পুরাতনহাট ভাটা সংলগ্ন ঘাটের ঘটনা। জানা গেল, একই পরিবারের ৫ জন এদিন স্নান করতে নামে ভাগীরথীতে। আচকাই ঘূর্ণিস্রোতে অনির্বাণ তলিয়ে যায়। সে সাঁতার জানতো না। তাকে বাঁচাতে চেষ্টা করে পরিবারের বাকি ৪ সদস্য। তারাও তলিয়ে যায়। ভিলেজ পুলিশ বাপ্পা রায় ও সিভিক ভলেন্টিয়ার মোমিনুর ইসলামের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। ৪ জনকে উদ্ধার করলেও খোঁজ মেলেনি অনির্বাণের। উদ্ধার হওয়া স্বপন বিশ্বাস নামে এক ব্যক্তি কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মহিষমর্দিনী পুজো দেখতে হাট কালনা পঞ্চায়েতের শিবাজিনগরে স্বপনবাবুর বাড়িতেই এসেছিল অনির্বাণরা। তবে যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেখানে বেশকিছু জায়গায় গর্ত তৈরি হয়েছে। না জানলেই বিপদ। কারণ ওই জায়গায় স্নান করতে নেমে গত তিন বছরে ৫ জনের মৃত্যু হয়েছে। এলাকার লোকজন জানান, কয়েকদিন ধরেই এখানে ভাগীরথীর জল হু হু করে বাড়ছে। তবে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রুখতে ওই জায়গায় সতর্কীকরণ বোর্ড ও সিভিক ভলেন্টিয়ার রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এদিকে ঠাকুমার সঙ্গে খড়ি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল নাতনি। নাদনঘাটের ঘটনায় অণুষ্কা মাল (৯) নামে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!