- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৬, ২০২৩
দেশ বিরোধী মন্তব্য, বিজেপির অভিযোগের প্রতিক্রিয়ায় রাহুল : সুযোগ পেলে, সংসদেই দেব বিতর্কের জবাব
লন্ডন সফরে্ গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি দেশবিরোধী মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই সংসদে সরব বিজেপি। ওই মন্তব্যের জন্যে রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে্ও সোচ্চার কেন্দ্রের ক্ষমতসীন দল। বৃহস্পতিবার এর জবাব দিলেন রাহুল। এদিন সংসদে যাওয়ার পথে রাহুল স্পষ্টভাবে অভিযোগ খারিজ করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশবিরোধী কোনও মন্তব্যই করেননি তিনি।
এদিন সাংবাদিকরা রাহুলকে বলেন, বিজেপি লাগাতারভাবে দাবি করছে লন্ডনে দেশবিরোধী মন্তব্য করেছেন তিনি। এব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। জবাবে রাহুল বলেছেন, অনুমতি পেলে সংসদের ভিতরেই এসম্পর্কে বলতে চান তিনি। তাতেই বিষয়টি পরিষ্কার হবে। এরপর সাংবাদিক সম্মেলনে রাহুল কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বধীন সরকারকে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুলের অভিযোগ, আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে সংসদে আলোচনা করতেই ভয় পাচ্ছে মোদি সরকার। এজন্য মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করা হচ্ছে, লন্ডনে দেশবিরোধী মন্তব্য করেছেন রাহুল।
সাংবাদিক সম্মেলন রাহুল আরো বলেন, চারজন কেন্দ্রীয় মন্ত্রী লাগাতারভাবে তাঁর বিরুদ্ধে বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগ তুলছেন। এবিষয়ে সংসদে জবাব দেওয়াটা তাঁর অধিকারের মধ্যেই পড়ছে।সংসদে হাজির হওয়ার পরে তিনি অধ্যক্ষের ঘরে গিয়ে তাঁকে অনুরোধ করেছেন, তাঁকে বিষয়টি নিয়ে বলতে দেওয়ার জন্যে। প্রত্যুত্তরে অধ্যক্ষ শুধু মৃদু হেসেছেন। অধ্যক্ষ কার্যত দায়বদ্ধতা দেখাননি বলে অভিযোগ তুলে রাহুলের বক্তব্য, তিনি আশা করছেন, বিষয়টি খোলসা করার জন্যে আগামীকাল সংসদে তাঁকে বলতে দেওয়া হবে। প্রসঙ্গত, আত্মপক্ষ সমর্থনে রাহুল গান্ধি আগামীকাল সংসদে বক্তব্য পেশের সুযোগ পাবেন কিনা তা এখন সময়ের অপেক্ষা।
গত কয়েকদিন ধরেই সংসদে বিজেপি লাগাতারভাবে অভিযোগ তুলছে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি লন্ডনে দেশবিরোধী মন্তব্য করেছেন। ওই মন্তব্যের জন্যে রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে্ও বিজেপি সোচ্চার। এদিন সংসদে যাওয়ার পথেই রাহুল স্পষ্টভাবে এই অভিযোগ খারিজ করে সংবাদ মাধ্যমকে জানান, বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশবিরোধী কোনও মন্তব্যই তিনি করেননি।
A few days ago, I gave a speech in the house raising questions on Modiji & Adaniji, that speech was expunged. There wasn’t anything in the speech that I didn’t take out from public records: Congress MP Rahul Gandhi pic.twitter.com/K5lT7hakiW
— ANI (@ANI) March 16, 2023
#WATCH | “If they allow me to speak in Parliament, then I will say what I think,” says Congress MP Rahul Gandhi over BJP demanding an apology for his London remarks. pic.twitter.com/J7a5DKWxt1
— ANI (@ANI) March 16, 2023
I didn’t speak anything anti-India (in London seminar). If they will allow I will speak inside the parliament: Congress MP Rahul Gandhi to ANI https://t.co/EdyWVDUng7
— ANI (@ANI) March 16, 2023
অন্যদিকে, এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, দিনরাত এক করে রাহুল গান্ধি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। এদেশে সবচেয়ে বেশি কথা বলেন রাহুল। এদিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনিই বলেছেন, ভারতে ওঁর বাকস্বাধীনতা নেই। রাহুলের এধরনের কথাবার্তা দেশের নাগরিক হিসেবে আমরা মেনে নেবো না। দুভার্গ্যজনক ব্যাপার এই যে, একজন সাংসদ বিদেশের মাটিতে স্বদেশের সংসদেরই অবমাননা করেছেন।
এর পাল্টা জবাবে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফরে গিয়ে একাধিকবার বলেছেন, ভারতে জন্মগ্রহণ করাই পাপ। আর ওঁরাই এখন মতপ্রকাশের স্বাধীনতার উপর যথেচ্ছভাবে আঘাত হানছেন। প্রসঙ্গত, সংসদে কংগ্রেস এবং অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি লাগাতারভাবে অভিযোগ করছে, হিন্ডেনবার্গ রিপোর্টকে্ ধামাচাপা দিতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শিল্পপতি আদানিকে আড়াল করতে লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছে শাসকদল। আদানির বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিও উড়িয়ে দিচ্ছে শাসকদল।
এদিন আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে সংসদ ভবনের বাইরে কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির সাংসদরা মানববন্ধনে সামিল হয়েছেন।
❤ Support Us







