Advertisement
  • দে । শ
  • মার্চ ২৩, ২০২৩

রুশ হুমকিতে উদ্বিগ্ন আন্তর্জাতিক ফৌজদারি আদালত।মার্কিন সহ অন্যান্য পশ্চিমি দেশের পাশে থাকার বার্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
রুশ হুমকিতে উদ্বিগ্ন আন্তর্জাতিক ফৌজদারি আদালত।মার্কিন সহ অন্যান্য পশ্চিমি দেশের পাশে থাকার বার্তা

পুতিনকে যুদ্ধাপরাধী ঘোষণা করে চাপের মুখে আন্তর্জাতিক ফৌজদারি আদালত। আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তাঁদের সংস্থার কর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করবার হুমকি দিয়েছে রাশিয়া। শুধু তাই নয়, রুশ নিরাপত্তা দফতরের বক্তব্যে রয়েছে, সুইজারল্যাণ্ডের হেগ শহরে তাঁদের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত। যে কারণে আতঙ্কিত সংস্থার একাধিক কর্মী।

বুধবার আন্তর্জাতিক ফৌজদারি আদালত কর্তৃক জারি করা একটি বিবৃতিতে রুশ হামলার কথা জানানো হয়। বস্তুত, কয়েকদিন আগে রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ও নিরাপত্তা পরিষদের প্রধান ডিমিট্রি মেদভেদভ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সংস্থার কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দেন। সেইসঙ্গে বলেন, আন্তর্জাতিক আদলতের আইনজীবী করিম খান ও দুই বিচারকের বিরুদ্ধে তাঁদের উচ্চ পর্যায়ের তদন্তকারী সংস্থা ফৌজদারি মামলা দায়ের করবেন। এ ঘটনায় সংস্থার সভাপতিমণ্ডলী  জানিয়েছেন, আন্তর্জাতিক আইন অনুসারে যে বিচারপ্রক্রিয়া চালানো তাঁদের দায়িত্ব এ ধরণের হুমকির পরিণতিতে তা অব্যাহত রাখা অসম্ভব হয়ে পড়বে। সংগঠনের প্রধানরা অবশ্য আদালতের পাশে দাঁড়িয়েই আন্তর্জাতিক অপরাধ দমনের অঙ্গীকারে কথা ঘোষণা করেছেন।

গত সপ্তাহে, ইউক্রেনের শিশু পাচারের অভিযোগে রাষ্ট্রপতি পুতিন ও তাঁর দেশের শিশু অধিকার কমিশনের প্রধানকে দোষী সাব্যস্ত করেছিল আন্তর্জাতিক ফৌজদারি  আদালত। রায়কে স্বাগত জানিয়েছিল আমেরিকা ও অন্যান্য পশ্চিমি দেশসমূহ। রাশিয়া অবশ্য বিষয়টিকে পাত্তা দেয়নি। কিন্তু একাধিক হুমকির পর বোঝাই যাচ্ছে আদালতকে সহজে ছাড় দেবে না ক্রেমলিন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!