Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ২, ২০২২

চাঁদ উঠুক না উঠুক কাল ইদ

বঙ্গীয় সমতটে খুশির হাওয়া । জাকাতের অর্থবন্টনে শীর্ষে বাংলার 'পতাকা' ।

আরম্ভ ওয়েব ডেস্ক
চাঁদ উঠুক না উঠুক কাল ইদ

সাদা পায়রার ডানায় ডানায় আনন্দের ধ্বনি । কেনাকাটার মুহূর্ত। ছবি: ফাইল । ওয়াশিংটনের মসজিদে উপাসনার সুন্দর ।

চাঁদের দেখা মেলেনি। বেআক্কেল গরমের ঝাপটায় আশ্রয় নিয়েছে মেঘের আড়ালে।কেনা কাটা শেষ। বোনাস পেয়েছেন কেউ কেউ, বেসরকারি প্রতিষ্ঠানের বড় সংখ্যক কর্মী এখনও বঞ্চিত । তবু বিমর্ষ ইদ বাজারকে জাগিয়ে রাখলেন তাঁরা । বঙ্গীয় সমতটের সর্বত্র প্রায় একই চিত্র । বাংলাদেশের রাজধানী ঢাকার ছোট সড়ক, বড়ো সড়ক প্রায় জনশূন্য। শহর থেকে দূরে গ্রামের বাড়িতে সবাই উৎসব উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত । নামাজ হবে ইদগায়, মসজিদে। করোনা বিধি মেনে। কাল সারাদিন খোলা থাকবে ঢাকার বঙ্গভবন। প্রতিবছর বিদেশি মেহমানদের সমাগমে উচ্ছ্বাসময় হয়ে ওঠে তার বাসগৃহ । এবার একটু অন্যরকম। অনুমান, ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করবেন নিযুক্ত সরকারি কর্মীরা। নিশ্চিত, ইদ আগামীকাল। আজ শেষ হবে ৩০ দিনের উপবাস । ভোর থেকে সুর উঠবে মনে মনে, রোজার শেষে এল খুশির ইদ ।

চাঁদ উঠুক বা না উঠুক, পশ্চিমবঙ্গে আজ সন্ধ্যা থেকে ঝলকে ঝলকে আনন্দ ছড়িয়ে পড়বে । নামাজ হবে খোলা রাস্তায়। মসজিদে। ইদগায়। মহিলারাও কোথাও কোথাও সমবেত নামাজ পড়বেন।

রমজানের ইদ, যা জাকাত দানের ইদ বলেও পরিচিত —তার দানখয়রাতের চেহারা ক্রমশ বড়ো হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষার তথ্য, এ বছর ১০৫ কোটি জাকাত দেবে বিভিন্ন সম্পন্ন পরিবার ও সংস্থা । বিত্তবানের জাকাত দান বাধ্যতামূলক । আগে জাকাতের টাকার বড় অংশ গরিবের ভাগ্যে জুটত। এখন অভিমুখ বদলেছে। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান জাকাতের ভাগ পায়। এ টাকায় বেসরকারি শিক্ষালয় সারা বছর তাদের খরচ চালায়। জাকাতের টাকা শিক্ষা প্রসারে ঘুরিয়ে দেওয়ার সংগঠিত দৃষ্টান্ত গত শতাব্দীর ৮০-৯০ দশকে প্রথম গড়ে তোলে পতাকা শিল্পগোষ্ঠী। ধর্মের কানুনকে মান্যতা দিয়ে জাকাতের অর্থ বন্টনে আজও তারা শীর্ষে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!