Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ৬, ২০২২

ভারত শান্তি চায়, এখনই বন্ধ হোক যুদ্ধ, রুশ-ইউক্রেন নিয়ে লোকসভায় বিবৃতি বিদেশমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত শান্তি চায়, এখনই বন্ধ হোক যুদ্ধ, রুশ-ইউক্রেন নিয়ে লোকসভায় বিবৃতি বিদেশমন্ত্রীর

রুশ-ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক মঞ্চেও ভারত রাশিয়ার পক্ষ নিয়ে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। যা দেখে আন্তর্জাতিক রাজনৈতিক মহল বলছে, ভারতের অবস্থান রাশিয়া ঘনিষ্ঠতার পরিচয় দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যভুক্ত দেশ রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা জারি করেছে । অথচ এহেন পরিস্থিতিতে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার থেকে তেল ও যুদ্ধসামগ্রী কেনার ব্যাপারে মার্কিন নিষেধাজ্ঞাকেও তোয়াক্কা করেনি নিউদিল্লি। তার মানে এই নয় নিউ দিল্লি রাশিয়ারে সার্পোট করছে ইউক্রেন দখল করাতে। কারণ ভারত শান্তি প্রিয় দেশ । যুদ্ধ বা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই ভারতের চরিত্র। আর এজন্যই বারবার নিউদিল্লি চেয়েছে রুশ-ইউক্রেন সমস্যার সমাধান হোক গোল টেবিলে । একান্ত বৈঠক, আলোচনার মধ্যে দিয়েই সমস্যা সমাধান করুক দুই দেশ। যদিও এক্ষেত্রে শীন্তিবৈঠকে দু দেশের প্রতিনিধিরা বার কয়েক বসেও কোনও রক্ষা সূত্র মেলেনি ।

সাম্প্রতিক বুচা শহরে গণ মৃত্যু ঘিরে রাশিয়ার উপর আরও চাপ বাড়াচ্ছে বৈদিশিক শক্তি। এমনকি ভারতও বলেছে বস্তনিষ্ঠ নিরপেক্ষ তদন্ত চাই ।বুধবার রুশ-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে সংসদে বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকর বললেন, ‘ভারত শুধুমাত্র শান্তির পক্ষে। যত দ্রুত সম্ভব হিংসা থামানো হোক। ভারত কূটনৈতিকভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে এখনই রক্তক্ষয়ী এই হিংসা বন্ধ হয় । আমরা চেষ্টা করছি যাতে দু’দেশের প্রেসিডেন্টদের মধ্যে আলোচনা শুরু হয় । এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ বিষয় নিয়ে দুজনের সঙ্গে কথা বলেছেন।’

যুদ্ধের আবহেই ভারত সফরে এসেছিলেন রুশ বিদেশমন্ত্রী সেরগেও লাভরভ। তা নিয়েও আন্তর্জাতিক মঞ্চে বহু কথা শুনতে হচ্ছে ভারতকে। এ প্রসঙ্গে জয়শংকরের সংযোজন, ‘রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেও লাভরভ যখন দিল্লিতে এসেছিলেন তাঁকেও আমরা জানিয়েছি, যুদ্ধ থামানোর বিষয়ে যদি ভারত এ বিষয়ে কোনও সহায়তা করতে পারে, তাহলে অবশ্যই নির্দিষ্ট ভূমিকা পালন করব আমরা।

প্রসঙ্গত,  এক মাসেরও বেশি সময় ধরে চলা রুশ হামলার মুখে এই প্রথম কিয়েভের আশপাশের ৩০টি শহর ও গ্রামের দখল নিতে পেরেছে ইউক্রেনের ফৌজ। তারপরই  উদ্ধার হওয়া এলাকাগুলির ভয়াবহ ছবি জনসমক্ষে উঠে আসছে। রবিবারই ইউক্রেনের বুচা শহরে রুশ ফৌজের অত্যাচারের ভয়াবহতা দেখে কেঁপে ওঠে বিশ্ব। এমন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘে বিবৃতি দিয়েছে ভারত। এবার সংসদে দাঁড়িয়েও বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!