Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৬, ২০২২

প্রথম পোলিশ মহিলা হিসেবে ইউএস ওপেনের শেষ আটে সিয়াতেক

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রথম পোলিশ মহিলা হিসেবে ইউএস ওপেনের শেষ আটে সিয়াতেক

ইউএস ওপেনে একের পর এক তারকার বিদায়ের পরেও নিজেকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইগা সিয়াতেক। মহিলাদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই টেনিস তারকা পৌঁছে গেলেন ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে। শেষ ষোলোর লড়াইয়ে তিনি হারিয়েছেন জুলি নিয়েমেয়েরকে। খেলার ফল ২–৬, ৬–৪, ৬–০। পোল্যান্ডের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন তিনি।

প্রথম সেটে হেরেও দারুণভাবে প্রত্যাবর্তন করেন সিয়াতেক। প্রথম সেটে সিয়াতেককে দাঁড়াতেই দেননি জার্মানির জুলি নিয়েমেয়ের। দু’‌দুবার সার্ভিস ভেঙে ৬–২ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় গেমে দারুণ প্রত্যাবর্তন সিয়াতেকের। ৬–৪ ব্যবধানে দ্বিতীয় গেম জেতেন। তৃতীয় গেমে জুলি নিয়েমেয়েরকে দাঁড়াতেই দেননি সিয়াতেক। ৬–০ ব্যবধানে জেতেন। ফ্রেঞ্চ ওপেন জয়ী সিয়াতেক কোয়ার্টার ফাইনালে খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলার বিরুদ্ধে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!