Advertisement
  • এই মুহূর্তে দিন-দুনিয়া
  • আগস্ট ২৫, ২০২২

ইমরানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল

আরম্ভ ওয়েব ডেস্ক
ইমরানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল

চিত্র সংগৃহীত

জনসমক্ষে, দেশের আদালত এবং প্রশাসনকে হুমকি দিয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।সেই অভিযোগেই, গত ১৪ আগস্ট তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এরপরই  তারিখ-এ-ইনসাফ তাঁদের শীর্ষ নেতৃত্বের গ্রেফতারি আটকাতে পথে নামে। শুরু হয় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, জামায়েত। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর আগাম জামিনের আবেদন বৃহস্পতিবার পর্যন্ত মঞ্জুর করেছিল আদালত। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষের দিন কয়েক আগে থেকেই উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। চাপ বাড়তে থাকে সাহবাজ সরকারের ওপর। এ অবস্থায়, তাঁর জামিনের মেয়াদ পয়লা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে পাক আদালত ।

সংবাদ সংস্থার সুত্রে খবর, বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান এক লক্ষ টাকার জরিমানার বিনিময়ে পিটিআই প্রধানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আরও আটদিনের জন্য বাড়িয়েছেন।

ইমরান খানের দলের অনুগামীদের অভিযোগ এটি পুরোটাই একটি ‘চক্রান্ত’। ইমরান খানের মুখ বন্ধ করবার জন্য বিরোধীরা এই গোটা বিষয়টি সাজিয়েছেন। তাঁরা জানিয়েছেন, শাহবাজ সরকারের বিচার বিভাগ নিরপেক্ষ নয়। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগে,  ইমরান সহযোগী, পিটিআই এর আরেক সদস্য  গিলকেও দেশদ্রোহিতার অভিযোগে পুলিশ গ্রেফতার করে।এবং তাঁকে অকথ্য পুলিশি অত্যাচারের শিকার হতে হয়েছে। এমনি অভিযোগ পিটিআই সমর্থকদের।


❤ Support Us
error: Content is protected !!