- দে । শ
- মার্চ ১১, ২০২৩
মোদির আমন্ত্রণে সেপ্টেম্বরেই কি ভারতে আসছেন পুতিন ?
জি ২০ বৈঠকে যোগ দিতে সেপ্টেম্বর মাসেই ভারতে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্লুমবার্গের একটি সাম্প্রতিক রিপোর্ট ঘিরে শুরু হয়েছে নতুন এই জল্পনা।
গত বছরে বালিতে ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন পুতিন। তাঁর পরিবর্তে্ গত বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত জি ২০ বৈঠকে পুতিন বিদেশমন্ত্রী সের্গেই লাভরভকে পাঠিয়েছিলেন।
ওয়াকিবহাল মহলের মতে, এর প্রধান কারণ ছিল গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে পশ্চিমী দেশগুলি রাশিয়ার ওপর চাপ বাড়িয়ে চলেছে। অনভিপ্রেত এই পরিস্থিতি এড়িয়ে যেতেই ইন্দোনেশিয়ায় ২০২২ সালের জি ২০ বৈঠক পুতিন এড়িয়ে গিয়েছেন।
একই কারণে এর আগের বছর রোমেও বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেননি পুতিন। সেইসময়ে পুতিন ইউক্রেনের আক্রমণের পরিকল্পনা সাজাচ্ছিলেন বলে ওয়াকিবহাল মহলের অভিমত। সেকারণে বিতর্ক এড়াতেই রোম সফর এড়িয়ে গিয়েছেন পুতিন।
ভারতে্র সভাপতিত্বে চলতি মাসে জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে ইউক্রেনে্ রাশিয়ার আক্রমণ চালানো নিয়ে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে মতভেদ দেখা দেয়। এরপর ভারতের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হানা প্রসঙ্গে সর্বসম্মত কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি।
এব্যাপারে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, মতভেদ থাকলেও কার্যকরী ভুমিকা পালন করেছে ভারত। চলতি মাসে জি ২০ গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠকে সেকারণে ভারত এমন ইস্যুগুলি নিয়ে আলোচনা করেছে, যা উন্নতশীল দেশগুলির জন্যে জরুরি। প্রসঙ্গত, বিদেশমন্ত্রীদের ওই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কে্ন এবং রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরত ১০ মিনিটের জন্যে পার্শ্ববৈঠক করেছেন। ব্লিঙ্কেন লাভরভকে সাফ জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ে নিজের অবস্থানে অনড় মার্কিন যুক্তরাষ্ট্র।
চলতি বছরে শেষাশেষি সময়ে রাশিয়ার নেতৃত্বে বন্দর শহর ভ্লাদিভস্টকে ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রের খবর, ভারত ও চিন দু’দেশই ইকোনমিক ফোরামের ওই বৈঠকে যোগ দিতে পারে।
❤ Support Us






