Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ৬, ২০২২

একটা প্লেন যেন উল্টো হয়ে উড়ছে, দুর্ঘটনার দিকে এগোচ্ছে ভারত : অরুন্ধতী রায়

ভারতের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন লেখিকা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
একটা প্লেন যেন উল্টো হয়ে উড়ছে, দুর্ঘটনার দিকে এগোচ্ছে ভারত : অরুন্ধতী রায়

ছবি: লেখিকার ফেসবুক পেজ থেকে নেওয়া ।

বুধবার জেলবন্দি মানবাধিকার কর্মী জি এন সাইবাবার একটি বই মোড়ক উন্মোচন করলেন বুকার পুরস্কারপ্রাপ্ত লেখিকা অরুন্ধতী রায় । বইয়ের নাম, ‘হোয়াই ডু ইউ ফিয়ার মাই ওয়ে সো মাচ’। বই প্রকাশ উপলক্ষে লেখিকা বলেন, ভারতের বর্তমান অবস্থা দেখে মনে হয়, একটা বিমান যেন উল্টোদিকে যাচ্ছে । তা অবধারিতভাবে ধ্বংস হয়ে যাবে। তাঁর মতে, ছ’য়ের দশকে দেশে ‘প্রকৃত বিপ্লবী আন্দোলন হয়েছিল’। তখন সম্পদ ও জমি পুনর্বন্টনের কথা বলা হত। কিন্তু এখনকার দেশের নেতারা পাঁচ কেজি চাল আর এক কেজি নুন বন্টন করে ভোট চাইছেন, বোটে জিতেও যাচ্ছেন ।
লেখিকা বলেন, ‘কিছুদিন আগে আমি একজন পাইলট বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি উল্টোদিকে প্লেন চালাতে পারবে? সে হা হা করে হেসে উঠেছিল। আমি বললাম, আমাদের দেশের ক্ষেত্রে এখন এমনই ঘটছে । নেতারা এখন দেশটাকে উল্টোদিকে চালাচ্ছেন। সব কিছু ভেঙে পড়ছে। আমরা ধ্বংসের দিকে চলেছি । ‘

ভারতে উন্নত মানের আইনি ব্যবস্থা রয়েছে। কিন্তু কারও সম্পর্কে আইন কীভাবে প্রযুক্ত হবে তা নির্ভর করে সেই ব্যক্তির জাতপাত, শ্রেণি, লিঙ্গ এবং সে কোন জনজাতির মানুষ, তার ওপরে । আজ এখানে আমরা কী করতে এসেছি? একজন অধ্যাপকের ব্যাপারে কথা বলতে এসেছি । আমরা এমন এক অধ্যাপকের কথা বলছি যাঁর শরীরের ৯০ শতাংশ পক্ষাঘাতগ্রস্ত । তিনি সাত বছর জেলে আছেন । খুবই লজ্জার ব্যাপার। তা থেকেই বোঝা যায়, আমরা কোন দেশে বাস করছি ।’

জি এন সাইবাবা চলাফেরার জন্য হুইলচেয়ার ব্যবহার করেন। ২০১৭ সালে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয় । অভিযোগ, তাঁর সঙ্গে মাওবাদীদের যোগাযোগ আছে। তিনি ‘রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।’ মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার দায়রা আদালত সাইবাবাকে সন্ত্রাসদমন আইন ইউএপিএ-তে দোষী সাব্যস্ত করে।
তিনি দিল্লির রামলাল আনন্দ কলেজে পড়াতেন। গতবছর ৩১ মার্চ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!