Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৯, ২০২৩

রোহিত খেলতে না পারলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নেতৃত্ব দিক কোহলি, অভিমত শাস্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
রোহিত খেলতে না পারলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নেতৃত্ব দিক কোহলি, অভিমত শাস্ত্রীর

ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী মনে করেন, অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হয়ে অধিনায়ক রোহিত শর্মা যদি খেলতে না পারেন, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো বড় ম্যাচে বিরাট কোহলির নেতৃত্ব দেওয়া উচিত। তিনি ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বার করে নিয়ে আসতে পারবেন। শাস্ত্রীর মতে, গত বছর ইংল্যান্ড সফরে স্থগিত হওয়া শেষ টেস্টে রোহিতের  অনুপস্থিতিতে টিম ম্যানেজমেন্টের উচিত ছিল কোহলির হাতে নেতৃত্ব তুলে দেওয়া।

ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, ‘আমি সব সময় চাই ‌বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো বড় ম্যাচগুলিতে রোহিত ফিট থাকুক। ও দলের অধিনায়ক। কিন্তু অপ্রত্যাশিত পরিস্থিতি যদি তৈরি হয়, যদি রোহিত শর্মা চোট পায়, তাহলে সেই পরিস্থিতিতে কোহলির নেতৃত্ব দেওয়া উচিত।’‌ শাস্ত্রী আরও বলেন, ‘‌গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে স্থগিত হওয়া পঞ্চম টেস্টের জন্য অধিনায়ক হিসেবে আমি কোহলির নাম বোর্ডের কাছে সুপারিশ করতাম। কারণ যে সিরিজে ভারত ২–১ ব্যবধানে এগিয়ে ছিল, সেই সিরিজে কোহলি দেশকে নেতৃত্ব দিয়েছিল। কোহলি দলের কাজ থেকে সেরাটা বার করে নিয়ে আসতে পারত।’‌

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে ইংল্যান্ড সফরের সময় ভারতের টেস্ট দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে ভারত ওই সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে ছিল। সিরিজ চলাকালীন ভারতীয় দলের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হন। যার ফলে সিরিজ স্থগিত করে দেওয়া হয়েছিল। শেষ টেস্ট এক বছর পিছিয়ে যায়। পরে যখন সেই অর্ধ সমাপ্ত সিরিজ খেলতে ভারত ইংল্যান্ড যায়, সেই সময় কোহলি নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়ে ছিলেন। ভারতীয় বোর্ড রোহিত শর্মার হাতে নেতৃত্ব তুলে দেন। চোটের জন্য রোহিত সেই টেস্টে খেলতে পারেননি। তাঁর পরিবর্তে ওই টেস্টে যশপ্রীত বুমরা দেশকে নেতৃত্ব দেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!