- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২৫, ২০২৫
হিমবাহ সংরক্ষণে উদ্যোগ না নিলে, আগামীর মহাকুম্ভ হবে শুষ্ক বালিতে । খোলা চিঠিতে প্রধানমন্ত্রীকে বার্তা ওয়াংচুকের
হিমালয় সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে উদ্বেগজনক হারে হিমবাহ থেকে দ্রুত গলে যাচ্ছে বরফ। সে নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লিখলেন জনপ্রিয় পরিবেশকর্মী ওয়াংচু। এর আগেও একাধিকবার পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য সরব হতে দেখা গেছে তাঁকে। এমনকি উন্নয়নের নামে প্রকৃতি ধবংস হচ্ছে, এই অভিযোগ তুলে ২০২৩ সালে ৫ দিন অনশন করেছিলেন থ্রি-ইডিইয়টের আসল র্যাঞ্চো। খোলাচিঠিতে এবার তিনি প্রধানমন্ত্রীর ভাবনা আর কাজের প্রশংসা করে, আবেদন করেছেন যাতে হিমালয় ঘাঁটির হিমবাহ রক্ষায় কেন্দ্র সরকার উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। সমস্যা সমাধানে ভারতের নেতৃত্ব দেওয়া উচিৎ বলে মনে করছেন তিনি। হিমালয় রেঞ্জের আশঙ্কাজনক পরিস্থিতির দিকে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে, সোনাম ওয়াংচু দিল্লির একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, যদি এখন আমরা দেশের নদীগুলির জলের উৎস এই হিমবাহগুলি সংরক্ষণে ভূমিকা না নিই, তাহলে আগামী দিনে মহাকুম্ভ কেবল বালির উপরেই অনুষ্ঠিত করতে হবে। গঙ্গায় জল থাকবে না।
সম্প্রতি ওয়াংচু লাদাখের খারদুংলা-র একটি হিমবাহ থেকে এক টুকরো বরফ নিয়ে রাষ্ট্রসংঘের পরিবেশন সংক্রান্ত অধিবেশনে যোগ দিতেমার্কিন যুক্তরাষ্ট্রে গেছিলেন। বরফের গলে যাওয়া আটকাতে লাদাখের প্রতীক পশমিনা উলে মোড়ানো একটি বিশেষ পাত্রেসেটি রাখা হয়েছিল।সেখানে বোস্টনের হার্ভার্ড কেনেডি স্কুল, এমআইটি ও নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরেও গিয়েছেন তিনি। দেখা করেন সে দেশের জলবায়ু কর্মীদের সঙ্গে। এরপর, গত ২১শে ফেব্রুয়ারি নিউইয়র্কে হাডসন নদী এবং পূর্ব নদীর সঙ্গমস্থলে সেটিকে ভাসিয়ে দেওয়া হয়। ২১শে মার্চ গোটা পৃথিবীজুড়ে ‘বিশ্ব হিমবাহ দিবস’ পালিত হবে, সে কারণে মানুষের মধ্যে সচেতনতা ও সরকারের কাছে পদক্ষেপের দাবি করে এ সময়টাকেই বেছে নিয়েছেন সোনাম। রাষ্ট্রসঙ্ঘ ২০২৫ সালকে হিমবাহ সংরক্ষণের আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন উপায় খোঁজা ও উষ্ণায়ন কমানোর বিষয়ে ওয়াংচু আমেরিকায় বক্তৃতাও দিয়েছেন। নিজের বক্তব্যের সপক্ষে গলে যাওয়া হিমবাহের প্রসঙ্গ এনেছেন বারবার। ভারতে ফিরে এসে, জলবায়ু কর্মী বর্ণনা করেছেন যে কীভাবে তাদের লেহ জেলার ৫,৩৫৯ মিটার উচ্চতার বিশ্বের সর্বোচ্চ মোটরযানযোগ্য গিরিপথ খারদুং লা-তে হিমবাহ থেকে বরফ আনতে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছিল। ওয়াংচুক দুঃখ প্রকাশ করেছেন যে বছরের পর বছর ধরে, হিমবাহের বরফ কমছে কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর কাছে লেখা তার খোলা চিঠিতে, ওয়াংচুক জোর দিয়ে বলেছেন যে হিমবাহের বছরে ভারতের নেতৃত্ব দেওয়া উচিত, কারণ আর্কটিক এবং অ্যান্টার্কটিকার পরে পৃথিবীর তৃতীয় বৃহত্তম তুষার পর্বতশ্রেণী হচ্ছে হিমালয়। প্রধানমন্ত্রী মোদীর একাধিক পরিবেশগত উদ্যোগ, বিশেষ করে ‘মিশন লাইফ’ অভিযানের প্রশংসক বলে পরিচিত ওয়াংচুক তার চিঠিতে হিমালয়ের হিমবাহের বর্তমান অবস্থা মূল্যায়নের জন্য জরুরি ভিত্তিতে একটি কমিশন গঠনের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন।
তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা খুবই কম। আমরা সকলেই জানি, হিমালয়ের হিমবাহগুলি খুব দ্রুত গলে যাচ্ছে এবং যদি এমন হারে গলতে থাকে, আর তার সাথে বন উজাড় চলতে থাকে তাহলে কয়েক দশকের মধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধুর মতো আমাদের পবিত্র নদীগুলি মরসুমি নদীতে পরিণত হতে পারে। যার ফলে মহাকুম্ভ কেবল নদীর বালির উপর করতে হবে। তিনি হিমালয়ের হিমবাহের অবস্থা মূল্যায়নের জন্য একটি কমিশন গঠনের পাশাপাশি গঙ্গোত্রী এবং যমুনোত্রীর মতো প্রধান হিমবাহগুলিকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করবার আর্জি জানিয়েছেন। এবং হিমালয়ের হিমবাহ রক্ষার জন্য বিশেষ আইন আনবার কথা বলেছেন। সোনাম ওয়াংচু প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করারও চেষ্টা করেছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। এর আগেও স্বউদ্যোগে লাদাখে একটি কৃত্তিম হিমবাহ তৈরি করে, পরিবেশ সংরক্ষণের সচেতনার কথা বলেছিলেন । এবার লাদাখ সহ গোটা হিমালয়কে বাঁচাতে লাদাখি অধিবাসীদের নিয়েই বিশ্বনেতাদের সঙ্গে দেখা করে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছেন তিনি । এদিনের সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেছেন, পরিবেশ বাঁচাতে হিমবাহের টুকরো উপহার দিয়েই বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করবেন তিনি ।
AND FINALLY BACK IN INDIA
Concluded the 12 day #TravellingGlacier #ThankYou tour in New Delhi with a Press Conference & an open letter to the honourable Prime Minister of India #SaveGlaciers #SaveThePlanet#SaveLadakh #SaveHimalayas#ClimateAction #ClimateEmergency… pic.twitter.com/aMJum0h1UV— Sonam Wangchuk (@Wangchuk66) February 25, 2025
❤ Support Us





