Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৯, ২০২২

আবার মহিলাদের বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার মহিলাদের বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেল ভারত

এখনও পর্যন্তু পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করার সক্ষমতা দেখাতে পারেনি ভারত। একবার আয়োজনের দায়িত্ব পেয়েও হারাতে হয়েছিল। অথচ মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করেই চলেছে। ২০২৩ সালে দিল্লিতে বসছে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। এই নিয়ে তৃতীয়বার এই প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব পাচ্ছে ভারত। এর আগে ২০০৬ ও ২০১৮ সালে মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল ভারত। দুবারই আসর বসেছিল দিল্লিতে।
২ বছর আগে ভারতে পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনকে প্রয়োজনীয় আয়োজক ফি জমা না দেওয়ায় ভারতের হাত থেকে আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়া হয়। সেবার ভারতের পরিবর্তে বিশ্বচ্যাম্পিয়নশিপ হয়েছিল সার্বিয়ায়। এবার মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজনের দায়িত্ব পেতে সমস্যা হয়নি। আগামী বছর মার্চের শেষের দিকে শুরু করার পরিকল্পনা রয়েছে ভারতীয় বক্সিং ফেডারেশনের। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উমর ক্রেমলেভ পরিকাঠামো দেখতে ভারতে আসবেন। তারপরই দিন চূড়ান্ত হবে।
ভারতীয় বক্সিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি হেমন্ত কালিতা বলেন, ‘‌আমরা মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেয়েছি। মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে এই প্রতিযোগিতা আয়োজন করার পরিকল্পনা আছে। এখনও দিন চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের প্রেসিডেন্ট ভারতে আসবেন। ওই সময় চূক্তিপত্রে সই হবে। তখনই দিন চূড়ান্ত হবে।’‌ শেষবার মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল তুরস্কে। ওই প্রতিযোগিতায় তিনটি পদক জিতেছিল ভারত। ফ্লাইওয়েট বিভাগে সোনা জিতেছিলেন নিখাত জারিন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!