- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৫, ২০২৩
রিয়েল মাদ্রিদের সঙ্গে ড্র করল অনূর্ধ্ব ১৭ এর ভারত
রিয়েল মাদ্রিদের অনূর্ধ্ব ১৭ যুব দলের বিরুদ্ধে দারুণ পারফরমেন্স ভারতের অনূর্ধ্ব ১৭ দলের। রিয়েল মাদ্রিদের যুব দলকে আটকে দিল। ম্যাচের ফল ৩–৩। গোলের সুযোগ কাজে লাগাতে পারলে জিতেই মাঠ ছাড়ত ভারত।
এবছর জুন মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ২০২৩ এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ। এই প্রতিযোগিতার প্রস্তুতির জন্য স্পেন সফরে গেছে ভারতীয় অনূর্ধ্ব ১৭ দল। প্রস্তুতি সফরের প্রথম ম্যাচে অ্যাটলেটিকো ডি মাদ্রিদের অনূর্ধ্ব ১৭ দলের বিরুদ্ধে ৪–১ ব্যবধানে জিতেছিল ভারত। এরপর সিটি লিগন্সের অনূর্ধ্ব ১৮ দলের কাছে ২–০ ব্যবধানে হারতে হয়। তৃতীয় ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিলেনুর বিরুদ্ধে ২–১ ব্যবধানে জেতে। আর এদিন রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। শেষ পর্যন্ত ৩–৩ গোলে ম্যাচ শেষ করে আসে।
রিয়েল মাদ্রিদের মতো দলের বিরুদ্ধে খেলতে নেমে একেবারেই গুটিয়ে ছিল না ভারতীয় দল। কোরো সিং, লালপেকলুয়া। পানওয়াররা একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিল রিয়েল মাদ্রিদ বক্সে। ম্যাচের ১৪ মিনিটে শ্বাশত গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি।
ম্যাচের ৩৭ মিনিটে অ্যারোভালোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ অনূর্ধ্ব ১৭ দল। এক মিনিট পরেই অধিনায়ক কোরোর সেন্টার থেকে সমতা ফেরান শ্বাশত। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই রালতের গোলে এগিয়ে যায় ভারত। শ্বাশতর পাশ থেকে তিনি গোল করেন। কিন্তু ৫২ ও ৬৯ মিনিটে পরপর গোল করে রিয়েল মাদ্রিদকে এগিয়ে দেন স্যাঞ্চেজ। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে অধিনায়ক কারোর সেন্টার থেকে গোল করে সমতা ফেরান গাংতে।
❤ Support Us







