Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৩, ২০২২

ভারতকে বিপর্যয়ের হাত থেকে বাঁচালেন ঋষভ ও শ্রেয়স

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতকে বিপর্যয়ের হাত থেকে বাঁচালেন ঋষভ ও শ্রেয়স

বাংলাদেশের সামনে সুযোগ ছিল ভারতকে কম রানে বেঁধে রাখার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না সাকিবরা। চাপের মুখে দুরন্ত ব্যাটিং করে ভারতকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন ঋষভ পন্থ ও শ্রেয়স আয়ার। ভারতকে বিপর্যয়ের হাত থেকে বাঁচালেও সেঞ্চুরি হাতছাড়া করেন এই দুই ব্যাটার। যদিও এদের দাপটেই প্রথম ইনিংসে এগিয়ে গেল ভারত। বাংলাদেশের ২২৭ রানের জবাবে প্রথম ইনিংসে ভারত তুলল ৩১৪ রান।
আগের দিনের ১৯/০ রান নিয়ে এদিন খেলা শুরু করে ভারত। দ্বিতীয় দিন সকালেই ভারতীয় ইনিংসে আঘাত হানেন তাইজুল ইসলাম। তাঁর বলে এলবিডব্লিউ হন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল (১০)। অন ফিল্ড আম্পায়ার প্রথমে আউট দেননি। সাকিব রিভিউ নেন। টিভি আম্পায়ার রিপ্লে দেখে আউট দেন। ওপেনিং জুটিতে ওঠে ২৭। এক ওভার পরেই শুভমান গিলকেও (২০) তুলে নেন তাইজুল।
এরপর তৃতীয় উইকেটে জুটি গড়ে তোলার চেষ্টা করেন চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি। ৯৪ বল খেলে দুজনে ৩৪ রানের জুটি গড়ে তোলেন। ইনিংসের ৩১তম ওভারে জুটি ভাঙেন। তাঁর বলে ফরোয়ার্ড শর্ট লেগে মোমিনুলের হাতে ক্যাচ দেন পুজারা (২৪)। ৭২ রানে ৩ উইকেট হারায় ভারত। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের রান ছিল ৮৬/৩। বিরাট কোহলি ১৮ ও ঋষভ পন্থ ১২ রানে অপরাজিত ছিলেন।
মধ্যাহ্নভোজের বিরতির পর অবশ্য কোহলি বেশিদূর এগোতে পারেননি। ব্যক্তিগত ২৪ রানে তাসকিন আমেদের বলে খোঁচা মেরে উইকেটকিপার নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে আউট ৯৪ রানে ৪ উইকেট হারায় ভারত। ৯৪ রানেই ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কম রানে ভারতকে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের সামনে। কিন্তু সাকিবদের সেই আশায় জল ঢেলে দেন ঋষভ পন্থ ও শ্রেয়স আয়ার।
পঞ্চম উইকেটের জুটিতে ঋষভ ও শ্রেয়স দুজনে তোলেন ১৫৯ রান। মেহেদি হাসান জুটি ভাঙেন। তাঁর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ঋষভ। ১০৫ বলে ৯৩ রান করে তিনি আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার ও ৫টি ছয়। অক্ষর প্যাটেল (‌৪)‌ রান পাননি। এরপর শ্রেয়সকে (‌৮৭)‌ তুলে নেন সাকিব। অশ্বিন (‌১২)‌ ও সিরাজও (‌৭)‌ সাকিবের শিকার। শেষ পর্যন্ত ৩১৪ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। দুরন্ত বোলিং করে ৭৯ রানে ৪ উইকেট তুলে নেন সাকিব। ৭৪ রানে ৪ উইকেট নেন তাজমুল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলাদেশ তুলেছে ৭/‌০।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!