- এই মুহূর্তে
- মে ৯, ২০২৩
ভারতীয় সেনার নয়া পোষাক বিধি
চিত্র : সংবাদ সংস্থা
চলতি বছরের ১ আগষ্ট থেকে বদলে যেতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের ইউনিফর্ম। সাধারণওত সেনার বিভিন্ন পদে কর্মরতদের তাঁদের রেজিমেণ্ট অনুযায়ী আলাদা আলাদা পোষাক, টুপি, ব্যাজ, বেল্ট ও জুতো পরতে হয়। কিন্তু নতুন বিধি কার্যকর হলে এই ভিন্নতা আর থাকবে না। ব্রিগেডিয়ার বা তার উর্ধ্বতন সেনা অফিসারদের ক্ষেত্রে অভিন্ন পোষাক বিধি কার্যকর হবে। এতে সেনার বিভিন্ন পদাধিকারীদের মধ্যে সমরূপতা আসবে। যদিও কর্নেল ও তার নিম্নে অবস্থিত আধিকারিকদের ক্ষেত্রে পুরনো নিয়ম বহাল থাকছে।
অভিন্ন পোষাকে ভারতীয় সেনাকে সাজাতে উদ্যোগী ভারত সরকার । তাই ব্রিগেডিয়ার বা তার উচ্চ পদস্থ আধিকারিকদের পোষাকবিধিতে আনছেন পরিবর্তন। এব্যাপারে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আর্মি কম্যাণ্ডার্সদের কথা হয়েছে। সেনা সূত্রে জানা গেছে,একটি সাধারণ পরিচিতি আনার জন্য রেজিমেন্টেশনের উর্ধে উঠে সমস্ত পদস্থ সামরিক কর্তাদের মধ্যে ভিন্নতা দূর করার জন্য ভারতীয় সেনা এই একই ধরনের ইউনিফর্ম করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিগেডিয়ার ও তার উপরের সমস্ত পদস্থ সামরিক কর্তাদের জন্য একই ধরনের পোশাক থাকবে বলে প্রেস বিবৃতি জারি করা হয়েছে। সমতা আনার এ উদ্যোগ সেনাবাহিনীর ঐক্যকে আরো মজবুত করবে বলে সেনার পদস্থ আধিকারিকদের ধারণা। তবে নিচু তলার আধিকারিকদের ক্ষেত্রে এমন কোনো পরিবর্তন আনা হচ্ছে না। সংবাদ সংস্থার খবর, এবারের যে নতুন পোষাক আনা হবে তাতে অতিরিক্ত একটি পকেটের ব্যবস্থা থাকবে। একঈ সঙ্গে তা যথেষ্ট হালকা ও টেকসহ হবে। যা তে শীত হোক বা গ্রীষ্ম কোনো অসুবিধায় পড়তে না হয়।
ব্রিগেডিয়ার ও তার ওপরের পদমর্যাদার আধিকারিকরা স্থলবাহিনীর এক একটি বিভাগকে নিয়ন্ত্রণ করেন। ব্যাটেলিয়নের প্রধান হিসাবে সাধারণত তাঁরা হেডকোয়ার্টারসে পোস্টিং থাকেন। সে কারণে তাদের পোষাকে যদি সমরূপতা থাকে তাহলে নবাগতদের কাছে ভারতীয় সেনা সম্পর্কে ইতিবাচক বার্তা যাবে। অভিন্ন পোষাক সকলকে সমদৃষ্টিতে বিচার করতে শেখায়, শেখায় শৃঙ্খলাবোধ। সেনার এ পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়
❤ Support Us






