- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২০, ২০২৩
লন্ডনে ভারতীয় দূতাবাস চত্বরে ঢুকে পড়ে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দিল খলিস্তানি সমর্থকরা, তীব্র নিন্দায় ভারত, নয়াদিল্লিস্থিত ব্রিটেনের দূতাবাসকে সমন ভারতের বিদেশ মন্ত্রকের
লন্ডণে ভারতীয় দূতাবাস ভবনে ঢুকে পড়ে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দিয়েছে খলিস্তানের একদল সমর্থক। শুধু এখানেই ক্ষান্ত হননি তাঁরা। খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের পক্ষে এবং খলিস্তানের দাবিতে স্লোগানও দিয়েছেন। তাঁদের দাবি, অমৃতপাল সিংয়ের ন্যায়বিচার চাই। এছাড়া, ওই খলিস্তানি সমর্থকরা খলিস্তানের হলুদ পতাকা টানিয়েছেন বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার। ঘটনার ভিডিয়ো ছড়িয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে লন্ডনে ভারতীয় দূতাবাস চত্বরে খলিস্তানি সমর্থকরা এভাবে ঢুকে পড়ার ঘটনায়। এই ঘটনার পরে লন্ডনস্থিত ভারতীয় দূতাবাসের কূটনীতিক ও কর্মীদের নিরাপত্তা সম্পর্কেও উদ্বেগপ্রকাশ করেছে ভারত।
“Jhanda Ooncha Rahe Hamara”- UK Govt must act against those miscreants who attempted to disrespect Indian Flag at High Commission,London.Punjab & Punjabis have a glorious track record of serving/protecting the Nation.Handful of jumping jacks sitting in UK do not represent Punjab. pic.twitter.com/TJrNAZcdmf
— Jaiveer Shergill (@JaiveerShergill) March 20, 2023
ঘটনার পরে গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিস্থিত ব্রিটিশ দূতাবাসে সমন পাঠিয়ে ভারতের তরফে এও অভিযো করা হয়, ঘটনার সময়ে ব্রিটিশ নিরাপত্তারক্ষীদের কেউই সেখানে উপস্থিত ছিল না। ব্রিটেনের কাছে এর ব্যাখ্যা চেয়েছে ভারত।
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে ব্রিটেনের সরকারের কাছে এই দাবিও জানানো হয়, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং ওদের কঠোর শাস্তি দিতে হবে। এধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেবে না ভারত। ভারতের এই কঠোর অবস্থান নেওয়ার পরে নয়াদিল্লিস্থিত ব্রিটেনের রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস টুইট করে ঘটনার নিন্দা করেছেন।
খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করতে পঞ্জাব পুলিশ অভিযান চালাচ্ছে। এই পরিস্থিতিতে ব্রিটেনের ভারতীয় দূতাবাসে উড্ডীন ভারতের জাতীয় পতাকা নামিয়ে দেওয়ার ঘটনা ঘটল। খলিস্তানি সমর্থক তথা অমৃতপাল সিংয়ের সহযোগীদের একাংশের দাবি, পঞ্জাব পুলিশের অভিযানে অমৃতপাল সিং গ্রেফতার হয়েছে। এসত্ত্বেও অমৃতপালকে আদালতে হাজির করাচ্ছে না পুলিশ।
যদিও পঞ্জাব পুলিশ এই দাবি অস্বীকার করেছে্। পঞ্জাব পুলিশের বক্তব্য, অমৃতপালকে গ্রেফতার করা যায়নি। সে এখনও পলাতক। খলিস্তানি নেতা অমৃতপালের হদিশ পেতে গত শনিবার থেকে তল্লাশি অভিযানে নেমেছে পঞ্জাব পুলিশ। পুলিশ জানিয়েছে, অমৃতপালকে এখনও গ্রেফতার না করা গেলেও তার একশোজনের বেশি সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি অভিযানের জেরে পঞ্জাবে ইন্টারপরিষেবা সাময়িকভাবে বন্ধ।
❤ Support Us







