Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৬, ২০২৩

জনসংখ্যা নিয়ে জার্মান ম্যাগাজিনের কার্টুন। আপত্তি ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
জনসংখ্যা  নিয়ে  জার্মান  ম্যাগাজিনের কার্টুন। আপত্তি ভারতের

জনসংখ্যায় ভারত চিনকে ছাড়িয়ে গিয়েছে । সম্প্রতি রাষ্ট্রসংঘের পপুলেশন ফান্ড সংগঠন-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে চিনের জনসংখ্যাকে ভারত টপকে গেছে । এই নিয়ে সম্প্রতি জার্মান বর্ণবাদী ম্যাগাজিন ‘ডের স্পিগেল’-এ একটি ‘বিদ্বেষমূলক’ কার্টুন ছাপা হয়েছিল । তা নিয়ে এবার সরাসরি ভারতের তরফে আপত্তি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। মন্ত্রী তাঁর টুইটে লিখেছেন,, ‘ডের স্পিগেলের প্রিয় কার্টুনিস্ট… ভারতকে ঠাট্টা করার আপনার এই প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়… প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভারতের বিরুদ্ধে বাজি ধরা বুদ্ধিমানের কাজ নয়… কয়েক বছরের মধ্যে ভারতের অর্থনীতি জার্মানিকে ছাপিয়ে যাবে ।’

জার্মান ম্যাগাজিনের ওই কার্টুনে দেখা গিয়েছে, চিনের পতাকা লাগানো একটি অত্যাধুনিক ট্রেনে দু’জন রয়েছেন । সেই ট্রেনের পাশ দিয়ে একটি ভারতীয় ট্রেন সেটিকে অতিক্রম করে চলে যাচ্ছে । সেই ট্রেনের ছাদে এবং ভেতরে প্রচুর মানুষ । কার্টুনে দেখানো হয়েছে যে ভারত চিনের থেকে জনসংখ্যার দিক দিয়ে এগিয়ে গেলেও প্রযুক্তিগত ভাবে এখনও পিছিয়ে রয়েছে । কার্টুনে ‘জাতিভেদের’ আভাসও রয়েছে । এই আবহে টুইটারে বহু ভারতীয় এই কার্টুনের বিরুদ্ধ সমালোচনাও করেছে । নেটিজেনদের অভিযোগ, পশ্চিমী বিশ্ব এখনও ভারত সম্পর্কে যা ভাবে, সেটাই প্রতিফলিত হয়েছে এই কার্টুনে । তবে বাস্তবের সঙ্গে পশ্চিমীদের চিন্তাভাবনার কোনও মেল নেই ।

গত বুধবার রাষ্ট্রসংঘের পপুলেশন ফান্ড সংগঠন বা UNFPA-এর প্রকাশিত ‘দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট, ২০২৩’-এ উল্লেখ করা হয়েছে, ভারতের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ । এদিকে চিনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ । অর্থাৎ, চিনেক থেকে ভারতের জনসংখ্যা এখন ২৯ লাখ বেশি । প্রসঙ্গত, ১৯৫০ সালে জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল রাষ্ট্রসংঘ । এরপর থেকে এই প্রথমবার চিনের জনসংখ্যাকে ছাপিয়ে গেল ভারত । রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, গতবছর চিন তাদের জনসংখ্যার শৃঙ্গে উঠেছিল । তবে তারপর থেকে তাদের দেশের জনসংখ্যা কমতে শুরু করেছে । এদিকে ভারতের জনসংখ্যা ঊর্ধ্বমুখী ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!