Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৪, ২০২৩

১৩২তম জন্মবার্ষিকীতে হায়দ্রাবাদে আম্বেদকরের ১২৫ ফুট মূর্তির উন্মোচন

আরম্ভ ওয়েব ডেস্ক
১৩২তম জন্মবার্ষিকীতে হায়দ্রাবাদে আম্বেদকরের ১২৫ ফুট মূর্তির উন্মোচন

১৩২তম জন্মবার্ষিকীতে সংবিধানের জনক বিআর আম্বেদকরের মূর্তির ১২৫ ফুট মূর্তির উন্মোচন করবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এটি দেশের দীর্ঘতম আম্বেদকরের মূর্তি। লম্বায় ১২৫ ফুট। শুক্রবার আম্বেদকরের মূর্তি উন্মোচন অনুষ্ঠান। হুসেইন সাগর হ্রদের তীরে  ১২৫ ফুটের আম্বেদকর-মূর্তি স্থাপন করা হয়েছে। বিআর আম্বেদকরের পৌত্র প্রকাশ আম্বেদকর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে্।

কেসিআরের রাজ্যে আম্বেদকরের ওই মূর্তিটি তৈরি করতে খরচ পড়েছে ১৪৬ কোটিরও বেশি টাকা। নির্মাণের কাজ করেছে কেপিসি প্রোজেক্ট নামের সংস্থা। তেলেঙ্গানা শহিদ মেমোরিয়ালের পাশে এবার পথের ধারে দেখা যাবে আকাশছোঁয়া আম্বেদকরকে।

ভারতের সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠছে শাসকদল বিজেপির বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বিজেপিশাসিত রাজ্য সরকারগুলির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী আচরণের অভিযোগ তুলছেন বিরোধীরা। কোনও কোনও ক্ষেত্রে কেন্দ্রীয় পদক্ষেপকে অবিজেপি রাজ্যের সরকারগুলো অসাংবিধানিক বলে অভিযোগ করছেন। এই পরিস্থিতিতে আম্বেদকরের গুরুত্ব অসীম, আম্বেদকর আকাশ ছুঁয়েছেন মাটিতে পা রেখেই।

আম্বেদকরের লড়াইয়ের উপাদান হিসেবে ছিল মাহাররা, দলিত সম্প্রদায়ের মানুষ। যে বৈষ্যমের শিকার হয়েছেন নিম্নবর্ণের মানুষ, তিনি নিজেও, একারণে আম্বেদকর গড়ে তুলেছিলেন আন্দোলন। তিনি মনে করতেন সেই পথ সমাজ সংস্কারের, যা অবলম্বন করে লক্ষ্য পৌঁছনো যাবে।

আজকের ভারতেও প্রাসঙ্গিক সেই লড়াই, যা দুর্ভাগ্যজনক। দেশ স্বাধীনতার লড়াইয়ে যোগ দিয়ে আম্বেদকর জাতপাতের বিরুদ্ধে লড়াই জারি রেখেছিলেন। স্বাধীনতার ৭৫ বছর পরও ভারত একই সমস্যাগুলিতে জর্জরিত। যে সমস্যা ছিল পরাধীন ভারতের সমস্যা, সেইসব সমস্যা স্বাধীনতা ভারতেও বহায় তবিয়তেই আছে, একথা বলাবাহুল্য।

১২৫ ফুট লম্বা বিআর আম্বেদকরের এই মূর্তিটি তৈরি করেছেন বিশিষ্ট ৯৮ বছর বয়স্ক শিল্পী রাম ভানজি সুতার এবং তাঁর ছেলে অনিলরাম সুতার। এর আগে বাবা-ছেলে মিলে নকশা তৈরি করে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বল্লভভাই প্যাটেলের মূর্তির। সেটি ৫৯৭ ফুট লম্বা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!