- দে । শ
- জানুয়ারি ২১, ২০২২
বাংলাদেশে দু সপ্তাহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ।
বাংলাদেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ছে । সংক্রমণ রুখতে আজ ২১শে জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে । মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা লক্ষ করেছি স্কুলের সংক্রমণ হার বেড়ে যাচ্ছে। অনেক ছাত্র-ছাত্রীরা আক্রান্ত হচ্ছে এবং তারা ডাক্তারের কাছে । পরিস্থিতি আশঙ্কাজনক। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে তাঁর সম্মতি নিয়েই আগামী দুই সপ্তাহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় অনুষ্ঠানে একশো জনের বেশি জনসমাগম করা যাবে না । এসব অনুষ্ঠানে যাঁরা অংশ নেবেন, তাঁদের বাধ্যতামূলকভাবে টিকার সংশাপত্র এবং আর টিপিসিআর টেস্টের রিপোর্ট সঙ্গে রাখতে হবে ।
❤ Support Us






