- দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৮, ২০২৩
রাজনীতি, পাসপোর্টের পরিচয় খেলার অংশ হতে পারেনা।২০২৪ প্যারিস অলিম্পিকে রুশ, বেলারুশ ক্রীড়াবিদদের অংশগ্রহণের পক্ষে সওয়াল প্রেসিডেন্ট টমাসের
পাল্টা জবাব জেলনেস্কির। রুশ, বেলারুশকে অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হলে প্যারিস অলিম্পিক বয়কট করবে ইউক্রেন।
চিত্র: সংবাদ সংস্থা
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের নিষিদ্ধ করার জন্য চাপ এসেছিল। তাসত্ত্বেও টেনিস থেকে শুরু করে বেশ কয়েকটা খেলায় রাশিয়ান এবং বেলারুশের ক্রীড়াবিদদের নিরপেক্ষ দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে চাপ এসেছে, ২০২৪ প্যারিস অলিম্পিকে যাতে রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ করতে না দেওয়া হয়। অবশ্য এই দুই দেশের ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট টমাস বাখ। রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের নিরপেক্ষ দেশের প্রতিযোগী হিসেবে তিনি অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ দিতে চান।
২০২৪ অলিম্পিকে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের যোগ্যতা অর্জনের সুযোগ দিতে আগ্রহী টমাস বাখ। এই দুই দেশের প্রতিযোগীদের জন্য এশিয়ান দেশের হয়ে অলিম্পিকে খেলার সুযোগ তৈরি করে দিতে চান তিনি। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আন্তর্জাতিক ফেডারেশনের উপর ছেড়ে দিয়েছেন্। কিন্তু সমস্যা দেখা দিয়েছে ইউক্রেনকে নিয়ে। ইউক্রেন জানিয়ে দিয়েছে, রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের যদি অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়, এমনকি নিরপেক্ষ দেশের প্রতিযোগী হিসেবেও, তাহলে তারা প্যারিস অলিম্পিক বয়কট করবে।
টমাস বাখ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কার্যকরী কমিটির বৈঠকে তাঁর ভাষণে বলেছিলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়া এবং বেলারুশের পাসপোর্টসহ ক্রীড়াবিদরা অংশগ্রহণ করে বেশ কয়েকটা খেলায়। আমরা এটা দেখতে পাই। বিশেষ করে টেনিস, সাইক্লিং, টেবিল টেনিসের মতো প্রতিযোগিতায়। এছাড়া আইস হকি, হ্যান্ডবল, ফুটবল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য লিগেও আমরা রাশিয়ান এবং বেলারুশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ করতে দেখি। এইসব প্রতিযোগিতায় কোনটিতেই কিন্তু নিরাপত্তার ঘটনা ঘটছে না।
বাখ আরও বলেন, ‘রাজনীতি ক্রীড়াক্ষেত্রের অংশ হতে পারে না। ক্রীড়াবিদদের তাদের পাসপোর্টের জন্য শাস্তি দেওয়া উচিত নয়। আমরা এমন একটা সমাধান নিয়ে আসতে পারব না, যা সবাইকে খুশি করবে। এইসব নিয়েই আমাদের চলতে হবে।’
❤ Support Us







