Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৯, ২০২৩

রাহানের দাপটে মুম্বইয়ের বিরুদ্ধে সহজ জয় চেন্নাইয়ের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাহানের দাপটে মুম্বইয়ের বিরুদ্ধে সহজ জয় চেন্নাইয়ের

দু–দুটি ম্যাচ খেলা হয়ে গেল। অথচ এখনও জয়ের মুখ দেখতে পেল না মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হল ৭ উইকেটে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৭/‌৮ রান তোলে মুম্বই। জবাবে ১১ বল বাকি থাকতে ১৫৯/‌৩ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। বিধ্বংসী মেজাজে ব্যাট করে চেন্নাইকে জয় এনে দেন জাতীয় দলে ব্রাত্য অজিঙ্কা রাহানে।
টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান ধোনি। ভাল শুরু করেও বড় রান করতে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান। ওপেনিং জুটিতে ওঠে ৩৮। চতুর্থ ওভারের শেষ বলে অধিনায়ক রোহিত শর্মার স্টাম্প ছিটকে দেন তুষার দেশপান্ডে। ১৩ বলে ২১ রান করে আউট হন রোহিত। রোহিত আউট হওয়ার পর মুম্বইকে স্বপ্ন দেখাচ্ছিলেন ইশান কিশান। সপ্তম ওভারে আবার ধাক্কা। রবীন্দ্র জাদেজার বলে আউট হন ইশান কিশান (‌২১ বলে ৩২)‌। সূর্যকুমার যাদব (১)‌‌ আবার ব্যর্থ। ক্যামেরণ গ্রিন (‌১১ বলে ১২)‌, তিলক ভার্মা (‌১৮ বলে ২২)‌, আরশাদ খানও (‌২)‌ দলকে নির্ভরতা দিতে পারেননি।
১৩ ওভারের মধ্যে ১০২ রানে ৬ উইকেট হারিয়ে চূড়ান্ত বিপর্যয়ে পড়ে মুম্বই ইন্ডিয়ান্স। কিছুটা লড়াই করেন টিম ডেভিড (‌২২ বলে ৩১)‌। মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারে ধস নামান দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও মিচেল স্যান্টনার। মুম্বইকে দেড়শ রানের গন্ডি পার করে দেন হৃত্বিক সোখেন (‌১২ বলে অপরাজিত ১৮)‌। দুরন্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। ২৮ রানে ২ উইকেট নেন স্যান্টনার।
‌‌জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় চেন্নাই। জেসন বেহেরনডর্ফের চতুর্থ বলে বোল্ড হন ডেভন কনওয়ে (‌০)‌। শুরুর ধাক্কা সামলে দলকে দারুণভাবে টেনে নিয়ে যান অজিঙ্কা রাহানে ও ঋতুরাজ গায়কোয়াড়। দ্বিতীয় উইকেটের জুটিতে দু’‌জনে তোলেন ৮২। অস্টম ওভারের শেষ বলে রাহানেকে তুলে নিয়ে জুটি ভাঙেন পীযূশ চাওলা। ২৭ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলে চেন্নাইয়ের জয়ের ভিত গড়ে দেন রাহানে। ২৬ বলে ২৮ রান করে কুমার কার্তিকেয়ার বলে বোল্ড হন শিবম দুবে। ১২৫ রানে তৃতীয় উইকেট হারালেও চাপে পড়তে হয়নি চেন্নাই সুপার কিংসকে। দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ঋতুরাজ গায়কোয়াড় ও অম্বাতি রায়ুডু। ৩৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ। অন্যদিকে, রায়ুডু  ১৬ বলে করেন অপরাজিত ২০ রান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!