Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৯, ২০২৩

আইপিএল অভিষেক হতে চলেছে শচীনপুত্র অর্জুন তেন্ডুলকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএল অভিষেক হতে চলেছে শচীনপুত্র অর্জুন তেন্ডুলকারের

আইপিএলে কি এবার অভিষেক হতে চলেছে শচীন তেন্ডুলকার পুত্র অর্জুন তেন্ডুলকারের?‌ তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। ২ এপ্রিল বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই ম্যাচেই খেলানো হতে পারে অর্জুন তেন্ডুলকারকে। চোটের জন্য যশপ্রীত বুমরা ও ঝাই রিচার্ডসনের ছিটকে যাওয়া অর্জুন তেন্ডুলকারের সামনে আইপিএলে খেলার সুযোগ এনে দিচ্ছে।
গত দুবছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের রিজার্ভ বেঞ্চে কাটাচ্ছেন অর্জুন তেন্ডুলকার। ঘরোয়া ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা না থাকার জন্য তাঁর উপর ভরসা করেননি মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। কিন্তু এবছর পরিস্থিতি আলাদা। ঘরোয়া মরশুমে গোয়ার হয়ে দারুণ সাফল্য পেয়েছেন শচীনপুত্র। তাঁর অলরাউন্ড পারফরমেন্স রীতিমতো নজর কেড়েছে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ক্রিকেটে তাই এবছর মুম্বই টিম ম্যানেজমেন্ট অর্জুন তেন্ডুলকারকে প্রথম একাদশে খেলানোর চিন্তাভাবনা করছে।
কেন অর্জুন তেন্ডুলকারের সামনে প্রথম একাদশে খেলার সুযোগ এসে যাচ্ছে, এর পেছনে তিনটি কারণ রয়েছে। হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ায় অলরাউন্ডারের জায়গায় শূন্যতা তৈরি হয়েছে। অর্জুন তেন্ডুলকারকে দিয়ে জোরে বোলিং অলরাউন্ডারের জায়গা ভরাট করার পরিকল্পনা করছে মুম্বই টিম ম্যানেজমেন্ট। এছাড়া সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে দারুণ ফর্মে ছিলেন অর্জুন তেন্ডুলকার। এবছর যেহেতু হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা, সেহেতু মুম্বই আবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার সুযোগ পাবে। ওয়াংখেড়ের ২২ গজে জোরে বোলাররা যথেষ্ট সাহায্য পান। বল সুইং ও সিম করে। সবদিক মাথায় রেখেই অর্জুন তেন্ডুলকারকে খেলানোর পরিকল্পনা করেছে মুম্বই ইন্ডিয়ান্স।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!