Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১২, ২০২৩

‌আইপিএলে চেন্নাইকে ২০০ ম্যাচে নেতৃত্ব দিয়ে নজির গড়লেন ধোনি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আইপিএলে চেন্নাইকে ২০০ ম্যাচে নেতৃত্ব দিয়ে নজির গড়লেন ধোনি

আজ চেন্নাইয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে আরও একটা মাইলস্টোনে পৌঁছে গেলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসকে ২০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়লেন তিনি। যদিও আগেই তিনি আইপিএলে ২০০ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার নজির গড়েছেন।
এখনও পর্যন্ত আইপিএলে মোট ২১৪টি ম্যাচে তিনি আইপিএলের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ১৪টি ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টসকে। আর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন ২০০ ম্যাচে। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে নতুন রেকর্ড গড়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। রাজস্থান রয়্যালস ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসকে ১৯৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ১২০টি ম্যাচে। ৭৮টি ম্যাচ হারতে হয়েছে তাঁকে। চেন্নাই সুপার কিংসে অধিনায়ক হিসেবে তার জয়ের শতকরা হার ৬০.৩০।
আইপিএলের ইতিহাসে সবথেকে ধারাবাহিক অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরেছেন মহেন্দ্র সিং ধোনি। নির্বাসনের জন্য যে বছর চেন্নাই সুপার কিংস আইপিএল খেলতে পারেনি, সেই বছর বাদে প্রতিটা সংস্করণে চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ধোনির নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮ এবং ২০২১ সালে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। এছাড়া দলকে ১১ বার প্রতিযোগিতার প্লেঅফে নিয়ে গেছেন। চারবার চ্যাম্পিয়ন ছাড়াও দলকে পাঁচবার রানার্স করেছেন।
ধোনি আইপিএলে একজন অত্যন্ত দক্ষ ব্যাটারও। যিনি আইপিএলে ৫০০৪ রান করেছেন। হাফ সেঞ্চুরির সংখ্যা ২৪টি। সর্বোচ্চ ৮৪। গড় ৩৯.‌০৯, স্ট্রাইক রেট ১৩৫। এই বছর আইপিএল ধোনির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই মরশুম খেলেই তিনি ক্রিকেট থেকে পুরোপুরি সরে দাঁড়াবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!