Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১২, ২০২৩

তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখল মুম্বই, আবার হার দিল্লির

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখল মুম্বই, আবার হার দিল্লির

চতুর্থ ম্যাচে এসেও জয়ের মুখ দেখতে পেল না দিল্লি ক্যাপিটালস। আবার হার ডেভিড ওয়ার্নারদের। দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। জবাবে শেষ বলে ২ রান নিয়ে জয় ছিনিয়ে নেয় মুম্বই।

টস জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ওপেনিং জুটিতে ওঠে ৩৩। চতুর্থ ওভারে হৃতিক সোকেনের বলে আউট হন পৃথ্বী শ (১৫)। এরপর দলকে টানেন ডেভিড ওয়ার্নার ও মণীশ পাণ্ডে। ৮.৩ ওভারে ৭৬ রানের মাথায় পীযূষ চাওলার বলে আউট হন মণীশ (১৮ বলে ২৬)। শিকার হন। দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে ব্যর্থ যশ ঢুল ( ৪ বলে ২)। রভম্যান পাওয়েলও (৪) ব্যর্থ। তিনিও পীযূষ চাওলার শিকার।

একসময় ৯৮ রানে ৫ উইকেট হারায় দিল্লি। এরপর ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেল জুটি ঝড়ের গতিতে রান তুলতে থাকে। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ২২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অক্ষয় প্যাটেল। তাঁর আগেই হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন ডেভিড ওয়ার্নার। ১৮ ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ছিল ৫ উইকেটে ১৬৫। এরপর ১০ বলের মধ্যে বাকি ৫ উইকেট পড়ে ৭ রানের মধ্যে। দুই বলের ব্যবধানে অক্ষর ও ওয়ার্নারের উইকেট তুলে নেন জেসন বেহরেনডর্ফ। ২৫ বলে ৫৪ রান করে আউট হন অক্ষর। ৪৭ বলে ৫১ রান করেন ওয়ার্নার।

১৯তম ওভারের চতুর্থ বলে রান আউট হন কুলদীপ যাদব। ১৬৬ রানেই পড়ে সপ্তম, অষ্টম ও নবম উইকেট। ১৯তম ওভারের শেষ বলে অভিষেক পোড়েল বেহরেনডর্ফের তৃতীয় শিকার। ১৯.৪ ওভারে ১৭২ রানে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। পীযূষ চাওলা ও জেসন বেহরেনডর্ফ ৩টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দারুন শুরু করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষান। দুজনই এদিন ব্যর্থতা কাটিয়ে রানে ফিরলেন। ওপেনিং জুটিতে ৭.২ ওভারে ৭১ রান তুলে ফেলে মুম্বই.  অষ্টম ওভারের তৃতীয় বলে প্রথম ধাক্কা। ২৬ বলে ৩১ রান করে রান আউট হন ঈশান কিষান। এরপর মুম্বইকে টেনে নিয়ে যান রোহিত শর্মা ও তিলক ভার্মা। ১৬তম ওভারের শেষ বলে আউট হন তিনি। ২৯ বলে ৪১ রান করে তিলক মুকেশ কুমারের বলে ফিরে যান। পরের বলে সূর্যকুমার যাদবকেও তুলে নেন মুকেশ কুমার। পরের ওভারের রোহিত শর্মাকে ফেরান মুস্তাফিজুর রহমান। ৪৫ বলে ৬৫ রান করে আউট হন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। রোহিত আউট হওয়ার পরই চাপে পড়ে যায় মুম্বই। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। এনরিক নোখিয়ের শেষ বলে ২ রান নিয়ে দলকে জয় এনে দেন টিম ডেভিড (১১ বলে অপরাজিত ১৩)। ক্যামেরন গ্রীন ৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!