Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৯, ২০২৩

স্লো ওভার রেটের জন্য জরিমানা নাইট অধিনায়ক নীতীশ রানার

আরম্ভ ওয়েব ডেস্ক
স্লো ওভার রেটের জন্য জরিমানা নাইট অধিনায়ক নীতীশ রানার

সোমবার ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক নীতীশ রানাও রান পেয়েছেন। দলের জয়ের খুশির মাঝেও দুঃসংবাদ নাইট রাইডার্স অধিনায়ককের কাছে। স্লো ওভার রেটের জন্য শাস্তির কবলে পড়তে হয়েছে নীতীশ রানাকে। তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তাই আইপিএলের নিয়মানুসারে নাইট রাইডার্স অধিনায়ককে শাস্তির কবলে পড়তে হয়েছে। যেহেতু নীতীশ রানার দলের বিরুদ্ধে এটা প্রথমবার স্লো ওভার রেটের অভিযোগ। তাই ১২ লাখ টাকা জরিমানা করে হয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে ২৪ লাখ টাকার জরিমানার কবলে পড়তে হবে নাইট রাইডার্স অধিনায়ককে। পাশাপাশি সতীর্থদেরও ম্যাচ ফি কেটে নেওয়া হবে।

পাঞ্জাব ম্যাচে নাইট রাইডার্স স্পিনারদের দিয়েই বেশি বল করিয়েছে। তবুও নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছিল নাইট রাইডার্স। ফলে শেষ ওভারে তিরিশ গজ বৃত্তের মধ্যে একজন অতিরিক্ত ফিল্ডারকে রাখতে হয়। শুধু নীতীশ রানাই নন, এর আগে বিরাট কোহলি, রোহিত শর্মা, সঞ্জু স্যামসনদেরও স্লো ওভার রেটের জন্য জরিমানা হয়েছে। বিরাট কোহলিকে দু’‌দুবার জরিমানা দিতে হয়েছে। একবার ১২ লক্ষ টাকা, আর একবার ২৪ লক্ষ টাকা।

পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে, নেট রান রেট ০.৯৫১। চেন্নাই সুপার কিংস ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে, নেট রান রেট ০.৪০৯। ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস তিনে, নেট রান রেট ০.২৯৪। রাজস্থান ও কলকাতা ছাড়াও ১০ পয়েন্টে রয়েছে আরসিবি, পাঞ্জাব ও মুম্বই।

স্লোভার রেটের কারণে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নীতীশ এই প্রথম এমনটা করলেন, সেই কারণেই তাঁর বিরুদ্ধে এত জরিমানা করা হল।
সোমবার রোমাঞ্চকর ম্যাচে পাঞ্জাবকে ৫ উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স। শেষ ৪ ওভারে দুরন্ত ব্যাটিং করে নাইটদের জয় এনে দেন আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং। চাপের মুখে দারুণ ব্যাটিং করেন এই দুই ব্যাটার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!